ভিয়েতনামে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রবাস

ভিয়েতনামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পারভেজ মন্ডল (২১) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিনি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান

2025-11-07T22:03:51+00:00
2025-11-07T22:03:51+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
প্রবাস
ভিয়েতনামে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১০:০৩ পিএম   (ভিজিট : ২০৯)
ভিয়েতনামে সড়ক দুর্ঘটনায় নিহত পারভেজ মন্ডল (২১)। ছবি : সংগৃহীত
ভিয়েতনামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পারভেজ মন্ডল (২১) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিনি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান বলে জানা গেছে। শুক্রবার (৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় আরেক প্রবাসী সাকিব মিয়া। 

নিহত পারভেজ মণ্ডল রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের মদাপুর গ্রামের কিয়ামউদ্দিন মণ্ডলের ছেলে। পারভেজের বাবা কিয়ামউদ্দিন মণ্ডল পেশায় ভ্যানচালক, মা হাসি বেগম গৃহিণী। তিন ভাইবোনের মধ্যে পারভেজ ছিলেন মেঝো। বড় বোন স্বর্ণা খাতুন এবং ছোট ভাই ইয়া হাবিব বর্তমানে দ্বিতীয় শ্রেণির ছাত্র। 

পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে ও উন্নত জীবনের আশায় পারভেজ প্রায় ১৩ মাস আগে ৭ লাখ টাকা ঋণ করে মা-বাবা, বড় বোন ও ছোট ভাইকে রেখে ভিয়েতনামে যান। সেখানে একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে কোম্পানির পোশাকে সড়কে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে শুক্রবার (৭ নভেম্বর) ভিয়েতনাম প্রবাসী সাকিব মিয়া পারভেজের মৃত্যুর খবর তার পরিবারকে জানান। 


এদিকে, পারভেজের মৃত্যু খবরে তার পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। 

নিহত পারভেজের বাবা কিয়ামউদ্দিন মণ্ডল বলেন, ‘আমার ছেলে ভিয়েতনামে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আমি আমার ছেলের মরদেহ দেশে আনতে চাই। সরকার যেন দ্রুত তার মরদেহ দেশে আনার ব্যবস্থা করে। তিনি স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।’ 

কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। মরদেহ দেশে আনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো সহায়তার আবেদন পেলে আমরা আমাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করব।’ 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   ভিয়েতনাম  সড়ক দুর্ঘটনা  বাংলাদেশি যুবক  মৃত্যু 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: