ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

সময়ের আলো ডেস্ক

জাতীয়

রাজধানী ঢাকায় বায়ুদূষণের মাত্রা সোমবার (১০ নভেম্বর) নতুন এক রেকর্ড ছুঁয়েছে। গত রোববারের মৌসুমের সবচেয়ে বেশি দূষণের পর ২৪ ঘণ্টা

2025-11-10T11:26:37+00:00
2025-11-10T11:26:37+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১১:২৬ এএম 
ফাইল ছবি
রাজধানী ঢাকায় বায়ুদূষণের মাত্রা সোমবার (১০ নভেম্বর) নতুন এক রেকর্ড ছুঁয়েছে। গত রোববারের মৌসুমের সবচেয়ে বেশি দূষণের পর ২৪ ঘণ্টা না যেতেই আজ আবারও সেই রেকর্ড ভেঙে নতুন এক উচ্চতায় পৌঁছেছে।

সুইজারল্যান্ড-ভিত্তিক বায়ু মানের পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যমতে, সোমবার সকাল ৮টা ৩০ মিনিটের দিকে ঢাকার গড় বায়ু মান সূচক ছিল ২৬১, যা ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। রোববার একই সময়ে এই সূচক ছিল ২০৯। বর্তমানে ঢাকা বিশ্বের ১২৬টি দূষিত শহরের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে।

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম স্থান অধিকার করেছে ভারতের দিল্লি এবং পাকিস্তানের লাহোর দ্বিতীয় অবস্থানে।

ঢাকার বিভিন্ন এলাকায় আজ বায়ুমান অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। বিশেষত, মহাখালী আইসিডিডিআরবি এলাকায় বায়ু মান সূচক ৩১২ পৌঁছেছে, যা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত। সাধারণত, ৩০০ এর ওপরে মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত হয়।
আরও পড়ুন

ঢাকার অন্যান্য এলাকার বায়ু মান সূচকও উদ্বেগজনক। যেমন- দক্ষিণ পল্লবী (২৮২), মিরপুর ইস্টার্ন হাউজিং (২৭৯), বেচারাম দেউড়ি (২৬৩), কল্যাণপুর (২৬০), গুলশান বে’জ এজ ওয়াটার (২৫৫), গোঁড়ান (২৩৭) এবং গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (২৩১)।

এ পরিস্থিতিতে বিশেষজ্ঞরা জনগণকে সতর্ক করেছেন ও পরামর্শ দিয়েছেন- এই সময়ে বাইরে বের হওয়ার আগে মাস্ক ব্যবহার করা উচিত, খোলা জায়গায় শরীরচর্চা এড়িয়ে চলা উচিত এবং ঘরের জানালা বন্ধ রাখা উচিত।

এএডি/


  বিষয়:   তাপমাত্রা  আবহাওয়া  শীত  গরম  বাতাস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: