দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা এবং বিজয় দেবরাকোন্ডার সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে।
সম্প্রতি এই জুটির মধ্যে নতুন এক রোমান্সের খবর সামনে এসেছে। শোনা যাচ্ছে, তারা গোপনে বাগদান সম্পন্ন করেছেন, আর তা গত অক্টোবরে। এই সম্পর্ক এখন ভক্তদের মাঝে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। অনেকেই তাদের "লিও কাপল" হিসেবে চিহ্নিত করছেন, যার মানে- তাদের সম্পর্ক যেন বাস্তবের রোমান্সের মতোই প্রগাঢ় এবং সজীব।
এখন রাশমিকা তার নতুন ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’ প্রচারে ব্যস্ত। সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি নিজের সম্পর্ক এবং বিয়ের পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন। ‘ডেট, ম্যারি অর কিল’ নামক একটি মজার খেলায় অংশগ্রহণ করেন রাশমিকা, যেখানে তাকে প্রশ্ন করা হয়- ডেট ও বিয়ে কাকে করবেন? তার উত্তর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
হাসতে হাসতে রাশমিকা বলেন, ‘আমি নারুতোকে ডেট করব। দুঃখিত, সে কোনো সিনেমার চরিত্র নয়, কিন্তু আমি ছোটবেলা থেকেই তাকে পছন্দ করি। আর বিয়ে? আমি বিজয়কেই বিয়ে করব।’ তার এই মিষ্টি উত্তর শুনে উপস্থিত দর্শকরা উল্লাসে ফেটে পড়েন এবং সোশ্যাল মিডিয়া মুহূর্তেই তাদের ‘রিয়েল লাইফ রোমান্স’ নিয়ে সরগরম হয়ে ওঠে।
রাশমিকা আরও জানান, তিনি ছোটবেলা থেকেই এনিমে দেখতে ভালোবাসেন। ‘আমি শুধু এনিমে দেখি, সেটাই আমার কমফোর্ট জোন,’-বলেছিলেন তিনি। তার প্রিয় এনিমে সিরিজের মধ্যে রয়েছে ডেমন স্লেয়ার, জুজুৎসু কাইসেন, উইন্ড ব্রেকার, এবং দ্য অ্যাপোথেকেরি ডায়েরিজ।
আরও পড়ুন
রাশমিকা ও বিজয়ের প্রথম সাক্ষাৎ ঘটে তাদের সিনেমা ‘গীতা গোবিন্দম’ এর সেটে। পরে তারা আবার একসঙ্গে কাজ করেন ‘ডিয়ার কমরেড’ সিনেমায়, যা তাদের সম্পর্কের পথকে আরও গভীর করে তোলে। এরপর থেকেই তাদের অফস্ক্রিন রোমান্স নিয়ে বেশ আলোচনা শুরু হয়, এবং এখন সেটা বাস্তবেও চর্চিত হচ্ছে।
এদিকে, চলতি বছরের অক্টোবর মাসে সংবাদমাধ্যমে প্রকাশিত এক রিপোর্টে দাবি করা হয়েছিল যে, এই তারকা জুটি গোপনে বাগদান সম্পন্ন করেছেন। এমনকি, বিজয়ের টিমও এই খবর নিশ্চিত করেছে। এরপর থেকে রাশমিকার আঙুলে দেখা যাচ্ছে এক সুন্দর এনগেজমেন্ট রিং।
সূত্রের খবর অনুযায়ী, তারা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রাজকীয় আয়োজনে বিয়ে করার পরিকল্পনা করছেন এবং সম্ভবত উদয়পুরে তাদের বিয়ে অনুষ্ঠিত হতে পারে।
রাশমিকা বিয়ের ব্যাপারে বলেন, ‘আমার পছন্দ এমন একজন মানুষ, যে জীবনের গভীরতা বোঝে এবং সব পরিস্থিতিতে আমার পাশে থাকে। একজন এমন ব্যক্তি, যে আমার জন্য সব কিছু করবে, তার জন্য আমি সব কিছু করতে রাজি।’
এছাড়া, তার নতুন সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’ নিয়ে রাশমিকা বলেন, ‘এই সিনেমার গল্প জীবনের এমন এক সময়ে সবাই অনুভব করবে, এটি একরকম উষ্ণ আলিঙ্গনের মতো।’
এএডি/