সাবেক এমপি সাদেক খানের ১২ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আদালত প্রতিবেদক

আইন-আদালত

দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানের ১২ ব্যাংকে থাকা দুই কোটি

2025-11-10T14:22:54+00:00
2025-11-10T14:28:23+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আইন-আদালত
সাবেক এমপি সাদেক খানের ১২ ব্যাংক হিসাব অবরুদ্ধ
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২:২২ পিএম  আপডেট: ১০.১১.২০২৫ ২:২৮ পিএম
সাবেক সংসদ সদস্য সাদেক খান। ছবি : সংগৃহীত
দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানের ১২ ব্যাংকে থাকা দুই কোটি ৯২ লাখ ৪১ হাজার ৯২৬ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১০ নভেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানান।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ  (ফ্রিজ) চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, সাদেক খানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ভূমি দস্যুতাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে অর্জিত ৭ কোটি ৩০ লাখ ২০ হাজার ৬৬৪ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করে নিজ দখলে রেখেন।
আরও পড়ুন

এ ছাড়া সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে নিজ ও তার মালিকানাধীন প্রতিষ্ঠানের নামীয় ২৯টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ৪৬৬ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ১৯০ টাকার অস্বাভাবিক লেনদেন করায় দুদক মামলা করে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। 

তদন্তে সাদেক খানের নামে এসব অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, সাদেক খানের নামে অর্জিত অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর করে বাংলাদেশের বাইরে গিয়ে আত্মগোপনের সম্ভাবনা রয়েছে। মামলার তদন্তের স্বার্থে সাদেক খানের অর্জিত এসব অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।

এএডি/


  বিষয়:   সংসদ সদস্য  সাদেক খান  ব্যাংক  এমপি 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: