প্লট দুর্নীতি : হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

আদালত প্রতিবেদক

আইন-আদালত

প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে করা এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।সোমবার (১০ নভেম্বর) ঢাকার

2025-11-10T17:53:10+00:00
2025-11-10T17:54:11+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আইন-আদালত
প্লট দুর্নীতি : হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৫:৫৩ পিএম  আপডেট: ১০.১১.২০২৫ ৫:৫৪ পিএম
প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ৬ মামলা করে দুদক। সংগৃহীত ছবি
প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে করা এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। 

সোমবার (১০ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত নম্বর ৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ দিন ধার্য করেন। একই সঙ্গে এই মামলায় আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। পাশাপাশি আসামি সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের পৃথক দুই মামলায় তদন্ত কর্মকর্তার জেরা অব্যাহত রয়েছে। আগামী ১৭ নভেম্বর আসামি খুরশীদ আলমের পক্ষে জেরার দিন ধার্য করা হয়েছে। 

এর আগে গত ৩১ জুলাই শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা পরিবারের পৃথক ছয় মামলায় অভিযোগ গঠন করেন আদালত। 

উল্লেখ্য, প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ৬ মামলা করে দুদক। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিকসহ আরও অনেককে আসামি করা হয়। সবগুলো মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

জেডও/

  বিষয়:   প্লট বরাদ্দে দুর্নীতি  দুদক  হাসিনা  শেখ হাসিনা  খুনি  গণহত্যা  ফ্যাসিস্ট  ফ্যাসিবাদ  আওয়ামী লীগ  নিষিদ্ধ সংগঠন  সন্ত্রাসী  জুলাই গণঅভ্যুত্থান 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: