মানসিক যন্ত্রণা ভুলতে যা করতেন রিয়া চক্রবর্তী

সময়ের আলো ডেস্ক

বিনোদন

২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর পর একাধিক মামলা-মোকদ্দমায় জড়িয়ে বেশ ধাক্কা খেতে হয়েছে বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে।

2025-11-10T18:30:24+00:00
2025-11-10T18:34:43+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
বিনোদন
মানসিক যন্ত্রণা ভুলতে যা করতেন রিয়া চক্রবর্তী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৬:৩০ পিএম  আপডেট: ১০.১১.২০২৫ ৬:৩৪ পিএম
ফাইল ছবি
২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর পর একাধিক মামলা-মোকদ্দমায় জড়িয়ে বেশ ধাক্কা খেতে হয়েছে বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। বলতে গেলে গত পাঁচ বছরে এই বলিউড অভিনেত্রী যে কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছেন, তা এক কথায় দুর্বিষহ। একদিকে ব্যক্তিগত মানসিক যন্ত্রণা, অন্যদিকে জেল হেফাজত থেকে শুরু করে সমাজে বয়কট-এর মত চরম ডাকের মুখেও পড়তে হয়েছিল তাকে। সম্প্রতি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) তাকে এই মামলায় 'ক্লিন চিট' দিয়েছে, সুশান্তের পরিবার এখনও সেই সিদ্ধান্তের বিরোধিতা করে চলেছে। এই মানসিক অবসাদে রিয়া কী করেছিলেন জানালেন তিনি। 

জানা গেছে, এই পুরো ঘটনাটি রিয়ার মানসিক স্বাস্থ্যে এতটাই গভীর প্রভাব ফেলেছিল যে তিনি শেষমেশ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার’ বা পিটিএসডিতে ভুগতে শুরু করেন। নিজের সেই অন্ধকার অধ্যায়ের কথা জানিয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। 


এ প্রসঙ্গে রিয়া বলেন, ‘আমি যে দিনগুলো কাটিয়েছি, তা এতটাই প্রকাশ্য ছিল যে, অনেকেই এখন আমার কাছে এসে নিজেদের মানসিক সমস্যার কথা বলতে স্বস্তিবোধ করেন। তারা মনে করেন, আমি বুঝতে পারি মানসিক স্বাস্থ্য ঠিক কতটা প্রভাব ফেলতে পারে।’ 

‘আমার কয়েকজন পুরনো বন্ধু যারা আমাকে দশ বছর ধরে চেনে, তারাও তখন এসে নিজেদের পারিবারিক বা সম্পর্কজনিত সমস্যার কথা জানাতে শুরু করে। কারণ, এত ভয়, এত লজ্জা এই বিষয়গুলো সমাজে এখনও গভীরভাবে রয়েছে।’ 

তিনি বলেন, ‘আমি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে নিজেকে মনে করাতাম, আমি কী কী কারণে কৃতজ্ঞ। অনেক দিন এমনও কেটেছে যখন কৃতজ্ঞ হওয়ার মত  কিছুই মাথায় আসেনি। কিন্তু, আমি নিজেকে জোর করে বলতাম আমি হাঁটতে পারছি, আমার হাত-পা কাজ করছে, চোখে দেখতে পাচ্ছি; অন্তত এগুলোর জন্য ধন্যবাদ।’ 



সময়ের আলো/এনএ 


  বিষয়:   মানসিক যন্ত্রণা  রিয়া চক্রবর্তী 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: