‘আমি জীবনকে বিশ্বাস করতে পারছি না’

সময়ের আলো ডেস্ক

বিনোদন

বিশ্বব্যাপী খ্যাতি পাওয়া কোরিয়ান পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের সদস্য রোজ, গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন ঘোষণা অনুষ্ঠানে নিজের নাম শুনে আবেগে ভেসে গেছেন।

2025-11-11T16:00:55+00:00
2025-11-11T16:00:55+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
বিনোদন
‘আমি জীবনকে বিশ্বাস করতে পারছি না’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৪:০০ পিএম 
কে পপ তারকা ব্ল্যাকপিঙ্ক ব্যান্ডের রোজ। ছবি: সংগৃহীত
বিশ্বব্যাপী খ্যাতি পাওয়া কোরিয়ান পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের সদস্য রোজ, গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন ঘোষণা অনুষ্ঠানে নিজের নাম শুনে আবেগে ভেসে গেছেন। রেকর্ড অব দ্য ইয়ার বিভাগের মনোনয়ন তালিকায় নাম ঘোষণা হওয়ার পর রোজ বলেন, ‘আমি আমার জীবনকেই বিশ্বাস করতে পারছি না! সবকিছু বুঝতে এখনও সময় লাগছে।’

৭ নভেম্বর ঘোষিত গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায় রোজের নাম এসেছে শুধু এক বিভাগেই নয়, তিনটি ভিন্ন বিভাগে- রেকর্ড অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার এবং বেস্ট পপ ডুয়ো/গ্রুপ পারফরম্যান্স। এই অর্জনের মাধ্যমে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন, কারণ তিনি হচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রথম নারী শিল্পী, যিনি একাধারে তিনটি গ্র্যামি মনোনয়ন পেলেন।

রোজের এই সাফল্যের পেছনে রয়েছে তার ‘আপাতে’ গানটি। ব্রুনো মার্সের সঙ্গে গাওয়া এই গানটি রোজের প্রথম একক অ্যালবাম রোজি-তে অন্তর্ভুক্ত ছিল। গানটি প্রকাশের পর থেকেই ইউটিউব, বিলবোর্ডসহ বিভিন্ন চার্টে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং বিশ্বের সঙ্গীত-প্রেমীদের মন জয় করে। এর পর থেকেই তার গ্র্যামি মনোনয়ন পাওয়া নিয়ে গুঞ্জন চলছিল, যা অবশেষে বাস্তবে পরিণত হলো।
আরও পড়ুন

এদিকে, ব্যাড বানি, সাবরিনা কার্পেন্টার, দোয়েচি, বিলি আইলিশ, লেডি গাগা এবং কেনড্রিক লামারের মতো বড় বড় তারকাদের পেছনে ফেলে রোজ যদি এবার গ্র্যামি জিতেন, তাহলে সেটা হবে কে-পপ ইতিহাসে আরেকটি বড় অর্জন।

এএডি/


  বিষয়:   কোরিয়ান পপ  ব্ল্যাকপিঙ্ক  লেডি গাগা  রোজ 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: