ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের ব্যারিকেড, তল্লাশি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ধানমন্ডি ৩২ নম্বরে রাস্তায় ব্যারিকেড দিয়েছে পুলিশ। একইসঙ্গে চলছে পুলিশের তল্লাশি। সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও গাড়ি তল্লাশি করছে পুলিশ। এর

2025-11-12T00:38:34+00:00
2025-11-12T00:40:02+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের ব্যারিকেড, তল্লাশি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১২:৩৮ এএম  আপডেট: ১২.১১.২০২৫ ১২:৪০ এএম
প্রতীকী ছবি
ধানমন্ডি ৩২ নম্বরে রাস্তায় ব্যারিকেড দিয়েছে পুলিশ। একইসঙ্গে চলছে পুলিশের তল্লাশি। সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও গাড়ি তল্লাশি করছে পুলিশ। এর পাশাপাশি ধানমন্ডির আরও বেশ কয়েকটি এলাকায় থানা পুলিশ গাড়ি আটকিয়ে তল্লাশি করছে। 

মঙ্গলবার (১২ নভেম্বর)  দিবাগত রাতে এ তল্লাশি চলছে বলে জানা গেছে। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, রাজধানী ঢাকার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে মাথায় রেখে এবং আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২সহ আশেপাশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। ‌ এরই অংশ হিসেবে ধানমন্ডি ৩২সহ রাস্তায় ব্যারিকেড দিয়ে গাড়ি আটকে তল্লাশি করছে পুলিশ। ‌ এ ছাড়া, কাউকে সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 


এ বিষয়ে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসি ক্যশৈন্যু মারমা বলেন, ‘নিরাপত্তা জনিত স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে ধানমন্ডি ৩২সহ ধানমন্ডি ২৭ নম্বর ও আবাহনী মাঠ এলাকায় পুলিশের উপস্থিতি রয়েছে। সেখানে গাড়ি থামিয়ে তল্লাশি করা হচ্ছে।’ 

এর আগে মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘ঢাকাবাসীর আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। ১৩ নভেম্বর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব গুজব ছড়ানো হচ্ছে, তা ভিত্তিহীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা প্রস্তুত আছি। ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো।’ 

১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ দলের সম্ভাব্য নাশকতার আশঙ্কা প্রসঙ্গে কমিশনার বলেন, ‘একটি দুটি মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের কাজ চলছে। ঢাকাবাসী আমাদের সঙ্গে আছে। তাই কোনও অঘটন ঘটলে তা মোকাবিলার সক্ষমতা আমাদের রয়েছে। আগামী ১৩ নভেম্বর পুলিশসহ রাজধানীতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য মোতায়েন থাকবে। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   ধানমন্ডি ৩২  পুলিশের ব্যারিকেড  তল্লাশি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: