যে কারণে পদত্যাগ করলেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পদত্যাগ করেছেন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) চেয়ারম্যান মইনুল খান। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে বিষয়টি জানা গেছে।জানা যায়, মইনুল খানের

2025-11-12T19:13:15+00:00
2025-11-12T19:13:15+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
যে কারণে পদত্যাগ করলেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৭:১৩ পিএম 
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) চেয়ারম্যান মইনুল খান। ফাইল ছবি
পদত্যাগ করেছেন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) চেয়ারম্যান মইনুল খান। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে বিষয়টি জানা গেছে। 

জানা যায়, মইনুল খানের চাকরির বয়স এখনও ১০ মাস বাকি। তিনি ওমরাহ করার উদ্দেশে বর্তমানে সৌদি আরব রয়েছেন। যে কারণে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। 

এ প্রসঙ্গে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান বলেন, ‘অনানুষ্ঠানিকভাবে মইনুল খান আগেই জানিয়েছিলেন যে তিনি স্বেচ্ছা অবসরে যেতে চান।’ 

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর করা তার পদত্যাগপত্রের আবেদনে ৩০ অক্টোবর উল্লেখ রয়েছে। আবেদনপত্রের কপি বাণিজ্য মন্ত্রণালয়ে রয়েছে। 

গত ২০ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় যে সরকারি আদেশ (জিও) করেছে, সে অনুযায়ী গত ২৬ অক্টোবর থেকে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত তার ছুটি ২০ দিনের। 


গতকাল মঙ্গলবার এ বিষয়ে কথা হয় বিটিটিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে। জানা গেছে, অফিসের সামাজিক মাধ্যমের গ্রুপে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। ওই গ্রুপে সহকর্মীদের কাছে সরকারি চাকরি থেকে ঐচ্ছিক অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান। সেখানে তিনি তার চাকরিজীবনে প্রায় ৩২ বছর সরকারের বিভিন্ন পদ ও স্থানে সর্বোচ্চ পেশাদারত্বের কথাও উল্লেখ করেন। 

এ সময় তিনি জানান, সার্বিকভাবে তিনি নিজ যোগ্যতায় সরকারের জন‍্য সব সময় ‘ভ‍্যালু’ সংযোজন করার চেষ্টা করেছেন। 

মাইনুল ইসলাম খান গবেষণা ও শিক্ষায় আগ্রহী। তিনি চাকরি ছেড়ে দিয়ে আগ্রহের জায়গায় কাজ করতে চান বলে জানিয়েছেন তার সহকর্মীদের। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের গ্রাজুয়েট ছিলেন। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   পদত্যাগ  ট্যারিফ কমিশন  চেয়ারম্যান  মইনুল খান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: