পিরিয়ড নিয়ে মন্তব্যে বিপাকে রাশমিকা

সময়ের আলো ডেস্ক

বিনোদন

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা সাম্প্রতিক সময়ে এক টক শো-তে দেওয়া মন্তব্য ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। অভিনেতা জগপতি

2025-11-13T10:07:30+00:00
2025-11-13T10:07:30+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
বিনোদন
পিরিয়ড নিয়ে মন্তব্যে বিপাকে রাশমিকা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১০:০৭ এএম 
অভিনেত্রী রাশমিকা মান্দানা। ছবি : সংগৃহীত
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা সাম্প্রতিক সময়ে এক টক শো-তে দেওয়া মন্তব্য ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। অভিনেতা জগপতি বাবুর সঞ্চালিত জি ফাইভের টকশো ‘জয়ম্মু নিশ্চয়াম্মু রা’-তে অংশ নিয়ে পিরিয়ড (ঋতুস্রাব) বিষয়ে মতামত জানাতে গিয়ে এমন কথা বলেন, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা তৈরি করেছে।

টকশো-টিতে রাশমিকা বলেন, ‘পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত, যাতে তারা বুঝতে পারে নারীরা মাসের সেই সময়টিতে কতটা যন্ত্রণার মধ্য দিয়ে যান।’

এই বক্তব্যের পরপরই অনলাইনে শুরু হয় তীব্র বিতর্ক ও সমোলচনা। কেউ কেউ তার সাহসী মন্তব্যের প্রশংসা করলেও, অনেকে একে ‘অযৌক্তিক’ ও ‘প্রচারমূলক’ বলে আখ্যা দেন।

বিষয়টি নিয়ে চলমান সমালোচনার জবাবে রাশমিকা নিজেই মুখ খুলেছেন। এক ভক্ত ‘এক্স’-এ ওই সাক্ষাৎকারের একটি ক্লিপ শেয়ার করে তার বক্তব্যের প্রকৃত উদ্দেশ্য তুলে ধরেন। সেই পোস্টের জবাবে রাশমিকা লেখেন, ‘এটি নিয়ে কেউ কথা বলবে না। এখন আর কোনো শো বা ইন্টারভিউতে যেতে ইচ্ছে করে না। আমি কিছু বলতে চাই, কিন্তু সেটাকে সম্পূর্ণ অন্যভাবে ব্যাখ্যা করা হচ্ছে।’

অভিনেত্রীর সেই প্রতিক্রিয়া এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেক ভক্ত তার পক্ষে সমর্থন জানিয়ে বলেছেন, রাশমিকার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল নারীদের প্রতি সহানুভূতির আহ্বান।

এএডি/


  বিষয়:   পিরিয়ড  রাশমিকা  অভিনেত্রী  নায়িকা 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: