ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি স্থাপনার মূল ফটকে তালা ঝুলিয়েছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। ১৩ নভেম্বরের ‘লকডাউন কর্মসূচি’র অংশ হিসেবে মঙ্গলবার (১১ নভেম্বর) মধ্যরাতে তারা এ তালা ঝুলিয়েছিল। এই ঘটনার দায়িত্ব অবহেলার কারণে ঢাবির ৫ জন নিরাপত্তা প্রহরী সাময়িকভাবে বরখাস্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্বে অবহেলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ জন নিরাপত্তা প্রহরীকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত নিরাপত্তা প্রহরীরা হলেন- মো. শাহ আলম (আইইআর), মো. সেলিম (আইইআর), মো. সংগ্রাম হোসেন (চারুকলা অনুষদের মাঝের গেট), মো. সফিকুল ইসলাম (পুষ্টি ও খাদ্য বিজ্ঞান) এবং মো. আলী আহমেদ (কার্জন হলের পিছনের গেইট)।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, বরখাস্তকৃত এসব কর্মচারী ১১ নভেম্বর রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত নিজ নিজ কর্মস্থলে নিরাপত্তা প্রহরার দায়িত্বে ছিলেন। সেসময় প্রক্টরিয়াল সিকিউরিটি মোবাইল টিম সংশ্লিষ্ট নিরাপত্তা প্রহরীদের কর্মস্থল পরিদর্শনে গেলে তাদের কাজে দায়িত্ব অবহেলার বিষয়টি পরিলক্ষিত হয়।
সময়ের আলো/জেডআই