তৈরি পোশাক রফতানিতেও মিলবে সরকারি প্রণোদনা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

তৈরি পোশাক ও বস্ত্রজাত পণ্য রফতানিতে প্রণোদনা বা নগদ সহায়তা দেবে সরকার। নিজস্ব কারখানায় উৎপাদিত পণ্যের পাশাপাশি এখন থেকে সাব-কন্ট্রাক্টিং

2025-11-13T19:10:30+00:00
2025-11-13T19:10:30+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
অর্থনীতি
তৈরি পোশাক রফতানিতেও মিলবে সরকারি প্রণোদনা
সাব-কন্ট্রাক্টের মাধ্যমে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৭:১০ পিএম   (ভিজিট : ১১১)
ফাইল ছবি
তৈরি পোশাক ও বস্ত্রজাত পণ্য রফতানিতে প্রণোদনা বা নগদ সহায়তা দেবে সরকার। নিজস্ব কারখানায় উৎপাদিত পণ্যের পাশাপাশি এখন থেকে সাব-কন্ট্রাক্টিং প্রক্রিয়ায় উৎপাদিত তৈরি পোশাক ও বস্ত্রজাত পণ্য রফতানির বিপরীতেও আর্থিক প্রণোদনা দেবে সরকার। তবে নির্দিষ্ট কিছু শর্ত মেনে এসব রফতানি হতে হবে। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সরকারি সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠিয়েছে। 

নির্দেশনায় বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠানের নিজস্ব সচল কারখানা রয়েছে, তারা সাব-কন্ট্রাক্টের মাধ্যমে তৈরি করা পোশাক বা বস্ত্রজাত পণ্য রফতানি করলে নিট এফওবি মূল্যের ওপর রফতানি প্রণোদনা পাবে। তবে উৎপাদনে সরাসরি যুক্ত নয়–এমন ট্রেডার প্রতিষ্ঠান বা কোম্পানি এ সুবিধা পাবে না। 


এ ক্ষেত্রে ‘তৈরি পোশাক শিল্পে সাব-কন্ট্রাক্টিং গাইডলাইন-২০১৯’ এবং ‘ওয়্যারহাউস পদ্ধতির আওতায় রপ্তানিমুখী পোশাক শিল্পের বিধিমালা-২০২৪’ মেনে চলতে হবে। 

ব্যবসায়ীদের মতে, সরকারের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের বাজারে ‘ফার্স্ট সেলস ফ্রেমওয়ার্ক’-এর আওতায় রফতানি আরও সহজ করবে। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   তৈরি পোশাক  রফতানি  সরকারি প্রণোদনা  সাব-কন্ট্রাক্ট 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: