আরও ১৭ হাজার কোটি টাকা বাজার মূলধন হারাল ডিএসই

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশের শেয়ার বাজারে দরপতন চলছে। কমেছে লেনদেনের পরিমাণও। সূচকের পতনের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। এতে সপ্তাহ

2025-11-14T11:36:46+00:00
2025-11-14T11:36:46+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
অর্থনীতি
আরও ১৭ হাজার কোটি টাকা বাজার মূলধন হারাল ডিএসই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১১:৩৬ এএম   (ভিজিট : ১৬৪)
প্রতীকী ছবি
দেশের শেয়ার বাজারে দরপতন চলছে। কমেছে লেনদেনের পরিমাণও। সূচকের পতনের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে আরও ১৬ হাজার ৯৪১ কোটি টাকা। পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 
 
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) 
সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ২.৪৫ শতাংশ বা ১৬ হাজার ৯৪১ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৯৭৪ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৯০ হাজার ৯১৫ কোটি টাকা। 
 
চলতি সপ্তাহে কমেছে ডিএসইর সব কয়টি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ২৬৫.২৫ পয়েন্ট বা ৫.৩৪ শতাংশ। এ ছাড়া, ডিএসই-৩০ সূচক কমেছে ৮৯.৩৬ পয়েন্ট বা ৪.৬০ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ৬২.২৬ পয়েন্ট বা ৫.৯৯ শতাংশ। 

সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৭৭১ কোটি ৭৭ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ৪২২ কোটি ২৩ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ৬৫০ কোটি ৪৬ লাখ টাকা। 
 
আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ১৩০ কোটি ৯ লাখ টাকা বা ২৬.৮৫ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৫৪ কোটি ৩৫ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৪৮৪ কোটি ৪৪ লাখ টাকা। 


সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৭টি কোম্পানির, কমেছে ৩৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩টি কোম্পানির শেয়ারের দাম। 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
এদিকে, সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ৩.৯৯ শতাংশ ও ৩.৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩৪০১.২০ পয়েন্টে ও ৮৩১৮.৯৪ পয়েন্টে। এ ছাড়া, সিএসআই সূচক কমেছে ৩.৫১ শতাংশ। সূচকটি অবস্থান করছে ৮৪৪.২৬ পয়েন্টে। আর সিএসই-৫০ সূচক ২.২৬ শতাংশ ও সিএসই-৩০ সূচক ১.৯১ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৪৬.২১ পয়েন্টে ও ১২১৭৫.৭১ পয়েন্টে। 
 
চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৮০ কোটি ৩৫ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ৯৭ কোটি ১৯ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে ১৬ কোটি ৮৪ লাখ টাকা। 

সপ্তাহজুড়ে সিএসইতে ২৭২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৯টির, কমেছে ২৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টির কোম্পানির শেয়ার দর। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   হাজার কোটি টাকা  বাজার  মূলধন হারাল  ডিএসই 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: