আকর্ষণীয় হতে গিয়ে বিপাকে, হাসপাতালে অভিনেত্রী

সময়ের আলো ডেস্ক

বিনোদন

ভারতের অন্যতম আলোচিত অভিনেত্রী শার্লিন চোপড়া। কৃত্রিম উপায়ে কয়েক বছর আগে তিনি স্তন বৃদ্ধির জন্যে সার্জারি করেছিলেন। যার পতিক্রিয়ায় তাকে

2025-11-14T17:23:35+00:00
2025-11-14T17:23:35+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
বিনোদন
আকর্ষণীয় হতে গিয়ে বিপাকে, হাসপাতালে অভিনেত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৫:২৩ পিএম 
ভারতের অভিনেত্রী শার্লিন চোপড়া। ছবি : সংগৃহীত
ভারতের অন্যতম আলোচিত অভিনেত্রী শার্লিন চোপড়া। কৃত্রিম উপায়ে কয়েক বছর আগে তিনি স্তন বৃদ্ধির জন্যে সার্জারি করেছিলেন। যার পতিক্রিয়ায় তাকে হঠাৎ করে ছুটতে হয়েছে হাসপাতালে। তবে এর ব্যক্ষাও তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন। 

মঙ্গলবার (১১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে তিনি বলেন, গত কয়েক বছর আগে তিনি কৃত্রিম উপায়ে স্তন বৃদ্ধি করেছিলেন। এর ফলে তার শরীরের ঊর্ধাঙ্গের ওজন বেড়ে যায়। এ অতিরিক্ত ওজনের কারণেই সম্প্রতি পিঠ, ঘাড়, বুক ও কাঁধে অসহনীয় ব্যথা শুরু হয়। শারীরিক অস্বস্তি বাড়তে থাকায় তিনি চিকিৎসকদের পরামর্শ নেন।


পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত করেন যে, এ ব্যথার মূল কারণ হলো অতিরিক্ত ভারী স্তন। নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে অভিনেত্রী দ্রুত ‘ইমপ্ল্যান্ট’ অপসারণের সিদ্ধান্ত নেন এবং সম্প্রতি তিনি সেই অস্ত্রোপচার করান।

শার্লিন আরও জানান যে, স্তন ছাড়া মুখেও তিনি ‘ফিলার’ ব্যবহার করেছিলেন। কিন্তু নিজের আসল রূপ ফিরে পেতে গত বছরের আগস্ট মাসেই মুখের সমস্ত ফিলার সরিয়ে ফেলেন। তিনি বর্তমানে ‘ইমপ্ল্যান্ট’ অপসারণ করে অপেক্ষাকৃত হালকা জীবনযাপন শুরু করেছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   আকর্ষণীয়  বিপাকে  হাসপাতাল  অভিনেত্রী 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: