সিনেমার ফুটেজ ইউটিউবে, ক্ষুব্ধ শাবনূর

আনন্দ সময় প্রতিবেদক

বিনোদন

শুটিং শেষ হওয়ার আগেই প্রকাশ্যে এসেছে চিত্রনায়িকা শাবনূর অভিনীত ‘রঙ্গনা’ সিনেমার ফুটেজ। সম্প্রতি সিনেমাটির ২০ মিনিট দৈর্ঘ্যরে একটি পর্ব প্রকাশ

2025-11-14T19:59:34+00:00
2025-11-14T19:59:34+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
বিনোদন
সিনেমার ফুটেজ ইউটিউবে, ক্ষুব্ধ শাবনূর
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৭:৫৯ পিএম 
চিত্রনায়িকা শাবনূর। ছবি : সংগৃহীত
শুটিং শেষ হওয়ার আগেই প্রকাশ্যে এসেছে চিত্রনায়িকা শাবনূর অভিনীত ‘রঙ্গনা’ সিনেমার ফুটেজ। সম্প্রতি সিনেমাটির ২০ মিনিট দৈর্ঘ্যরে একটি পর্ব প্রকাশ হয়েছে ইউটিউবে।

এতে বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছেন শাবনূর। এ প্রসঙ্গে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, এত বছর ধরে সিনেমায় কাজ করেছি, এমন ঘটনা কখনো ঘটেনি। শুধু আমার নয়, কোনো শিল্পীর সঙ্গেও এমনটা ঘটেছে কি না, জানা নেই। অসমাপ্ত সিনেমার ফুটেজ ইউটিউবে প্রকাশ করা চরম অনৈতিক ও অপেশাদার আচরণ। শিল্পীর অনুমতি ছাড়া এমন কাজ শিল্পীর মর্যাদাকে আঘাত করে।

তিনি আরও বলেন, হুমায়ূন আহমেদ, কাজী হায়াৎ, দেলোয়ার জাহান ঝন্টু, শাহ আলম কিরণের মতো নির্মাতাদের সঙ্গে কাজ করেছি। কেউ কখনো এভাবে শিল্পীর বিশ্বাস ভঙ্গ করেননি। এখনকার অনেকেই হয়তো বুঝতে পারেন না, একটি অসমাপ্ত সিনেমা ফাঁস হওয়া মানে শিল্পীর বছরের পর বছর পরিশ্রমকে অপমান করা।

সিনেমাটির পরিচালক আরাফাত হোসাইন বলেন, এই ভিডিওগুলো কোথা থেকে বের হলো, আমরা নিজেরাও বুঝে উঠতে পারছি না। বিষয়টি খুবই দুঃখজনক। দ্রুত এর উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে।

‘রঙ্গনা’ সিনেমাটির মহরত হয় ২০২৩ সালের শেষ দিকে। শাবনূরের পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন নতুন প্রজন্মের কয়েকজন শিল্পীও। প্রথম লটের শুটিং হয় ঢাকার পুবাইলসহ বিভিন্ন লোকেশনে। দ্বিতীয় লটের শুটিংয়ের আগেই অস্ট্রেলিয়ার সিডনি ফিরে যান অভিনেত্রী। দেশে ফেরার কথা থাকলেও শুটিং আর এগোয়নি। তার আগেই ইউটিউবে উঠে যায় শুটিংয়ের ফুটেজ।


১৯৯৩ সালে এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন শাবনূর। দুই দশকের ক্যারিয়ারে অভিনয় করেছেন দেড় শতাধিক সিনেমায়। দীর্ঘদিন সিনেমায় না থাকলেও ‘রঙ্গনা’ দিয়ে ফেরার কথা ছিল তার। 

সময়ের আলো/জেডআই



  বিষয়:   চিত্রনায়িকা  শাবনূর 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: