রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল তৈরির গোপন কারখানার সন্ধান পাওয়ার পাশাপাশি ৩৫টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে জেনেভা ক্যাম্পে গোপন ককটেল তৈরির একটি কারখানায় অভিযান চালায় পুলিশ। পরে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ এক বার্তায় এ তথ্য জানানো হয়।
জেনেভা ক্যাম্পে চালানো অভিযানে থাকা এক কর্মকর্তা বলেন, আগে গ্রেফতার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্যে ক্যাম্পে ককটেল তৈরির ওই ‘কারখানাটির’ খোঁজ মেলে। যারা তথ্য দিয়েছে, তারাও ককটেল তৈরির কারিগর।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযান চালিয়ে সেখান থেকে ৩৫টি ককটেল ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। অভিযানের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ আগামী ১৭ নভেম্বরকে কেন্দ্র করে ককটেল তৈরি করছিল। ককটেলগুলো রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহের কথা ছিল।
সময়ের আলো/জেডআই