‘মওলানা ভাসানী ব্রিগেড’ নামে ৯ সংগঠনের সমন্বয়ে প্যানেল ঘোষণা

জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ‘মওলানা ভাসানী ব্রিগেড’ নামে প্যানেল ঘোষণা করেছে ক্যাম্পাসের ক্রিয়াশীল ৯টি রাজনৈতিক, সামাজিক ও

2025-11-17T16:23:43+00:00
2025-11-17T16:23:52+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
‘মওলানা ভাসানী ব্রিগেড’ নামে ৯ সংগঠনের সমন্বয়ে প্যানেল ঘোষণা
জকসু নির্বাচন
জবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৪:২৩ পিএম  আপডেট: ১৭.১১.২০২৫ ৪:২৩ পিএম
মওলানা ভাসানী ব্রিগেড। ছবি : সময়ের আলো
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ‘মওলানা ভাসানী ব্রিগেড’ নামে প্যানেল ঘোষণা করেছে ক্যাম্পাসের ক্রিয়াশীল ৯টি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। 

সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচ তলায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা।

এ সময় জবি ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক শামসুল আলম মারুফ এ প্যানেল ঘোষণা করেন।

এতে ভিপি পদে মনোনীত হয়েছেন শাখা উদীচীর সভাপতি গৌরব ভৌমিক ও জিএস পদে মনোনীত হয়েছেন শাখা ছাত্রফ্রন্টের সভাপতি ইভান তাহসিব।
আরও পড়ুন

এছাড়া ২১ সদস্যের এ প্যানেলে সহ-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন- শামসুল আলম মারুফ, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে খিজির আল সিফাত, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে মশিউর রহমান ভূঁইয়া (জয়), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে রিয়াদ হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নু মং প্রা মারমা, আইন ও মানবাধিকার সম্পাদক পদে আফিকা লেবিন মৌমি, আন্তর্জাতিক সম্পাদক পদে জোয়ান অফ আর্ক সুকন্যা, নাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে সালমান সায়ক, ক্রীড়া সম্পাদক পদে  মুগ্ধ আনন, পরিবহন সম্পাদক পদে মোহাম্মদ মাহিন, সমাজসেবা সম্পাদক পদে আমরিন জাহান অপি এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে সায়্যিদা মুবাশ্বিরা মনোনীত হয়েছেন।

এছাড়াও ৭টি নির্বাহী সদস্য পদের মধ্যে- সুমাইয়া আবেদীন রিতিকা, তাজওয়ার ইসলাম, সাগ্নিকা চক্রবর্তী, রৌদ মুক্তাদির, শাহরিয়ার আদিব, রিতিকা (রিসি জাফরাত) ও পল্লব কুমার মনোনীত হয়েছেন।

জানা যায় জোটবদ্ধ ৯টি সংগঠনের মধ্যে রয়েছে- ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, উদীচী, সাংস্কৃতিক কেন্দ্র, রাষ্ট্রচিন্তা, চিন্তক, ব্যান্ড মিউজিক এসোসিয়েশন ও জবি রঙ্গভূমি।

এদিন প্যানেল ঘোষণার সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এএডি/


  বিষয়:   মওলানা ভাসানী ব্রিগেড  জকসু নির্বাচন  জগন্নাথ বিশ্ববিদ্যালয় 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: