হাসিনার ফাঁসির রায়ে ঢাবিতে ভূরিভোজের আয়োজন

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের আনন্দে গরু ও খাসি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যলায়ে

2025-11-18T13:31:01+00:00
2025-11-18T13:32:36+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিক্ষা
হাসিনার ফাঁসির রায়ে ঢাবিতে ভূরিভোজের আয়োজন
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১:৩১ পিএম  আপডেট: ১৮.১১.২০২৫ ১:৩২ পিএম
কোলাজ : সময়ের আলো
জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের আনন্দে গরু ও খাসি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যলায়ে (ঢাবি) ভূরিভোজের আয়োজন করছেন বাগছাসের সাবেক সভাপতি ও ডাকসুর ভিপি প্রার্থী আব্দুল কাদেরসহ অন্যান্য শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাবির টিএসসিতে মাগরিবের নামাজের পর এ ভূরিভোজ ও আনন্দ উৎসব উদযাপিত হবে। এ জন্য দুটি গরু এবং দুটি খাসি জবাই করে খাবার প্রস্তুতের কাজ চলমান রয়েছে বলে জানা যায়।

এর আগে সোমবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ কর্মসূচির বিষয়ে জানান আব্দুল কাদের।

আব্দুল কাদের তার ফেসবুক পোস্টে লেখেন, ‘স্বৈরাচার হাসিনার ফাঁসির রায় উপলক্ষে আগামীকাল (মঙ্গলবার) টিএসসিতে ভূরিভোজ! দীর্ঘদিনের স্বৈরাচার হাসিনাবিরোধী লড়াইয়ে যারা সঙ্গী ছিলেন, সবাইকে নিয়ে আমরা আগামীকাল টিএসসিতে আনন্দ ও বিজয় উদযাপন করব। দেড় যুগের স্বৈরশাসকের বিরুদ্ধে সংগ্রাম করে তার বিচারিক রায় নিশ্চিতের আনন্দ আমরা দলমত নির্বিশেষে একত্রে ভাগাভাগি করতে চাই। গরু এবং খাসিভোজের অনুষ্ঠানে সকল দুর্দিনের সঙ্গীরা আমন্ত্রিত।’


তিনি আরও লেখেন, ‘জুলাইয়ে এবং জুলাই পূর্ববর্তী সময়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যেমন স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি, ঠিক সেভাবেই এই আয়োজনে আপনারা সকলে সশরীরে উপস্থিত হয়ে এবং আর্থিকভাবে সহায়তা করে এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করবেন বলে আশা করছি। অনেকেই ইতিমধ্যে এই আয়োজনে আর্থিক সহয়তা প্রদান করতে আগ্রহ প্রকাশ করেছেন এবং আরও যারা কন্ট্রিবিউট করতে চান তারা সহায়তা করতে পারেন।’

আরআর


  বিষয়:   শেখ হাসিনা  ফাঁসির রায়  ভূরিভোজ 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: