পরিবারসহ কাজী জাফরের আয়কর বিবরণী দেওয়ার নির্দেশ

আদালত প্রতিবেদক

আইন-আদালত

অর্থপাচারের মাধ্যমে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী

2025-11-18T15:55:05+00:00
2025-11-18T15:55:05+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আইন-আদালত
পরিবারসহ কাজী জাফরের আয়কর বিবরণী দেওয়ার নির্দেশ
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৩:৫৫ পিএম 
নিষিদ্ধ দল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ। ছবি : সংগৃহীত
অর্থপাচারের মাধ্যমে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ, স্ত্রী নীলুফার জাফর উল্যাহ, দুই ছেলে কাজী ওমর ফারুক ও কাজী রায়হান জাফর এবং মেয়ে আনুস্কা মেহরীন জাফরের আয়কর বিবরণীর কপি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) সরবরাহের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে ঢাকার কর অঞ্চল-৮ কে এ নির্দেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এদিন সিআইডি পুলিশের ফাইন্যান্সিয়াল ক্রাইমের এসআই দীপ্তা রায় আয়কর বিবরণীর কপি সরবরাহ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রতারণা, জালজালিয়াতি ও চাঁদাবাজির মাধ্যমে মানিলন্ডারিং অপরাধ সংঘটন করে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছে।
এছাড়াও অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি কাজী জাফর উল্লাহর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড, যুক্তরাজ্য ও দুবাইসহ বিভিন্ন দেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। অনুসন্ধানের সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে অভিযুক্তের ২০০৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত আয়কর নথি বিবরণী ও এর সঙ্গে থাকা আনুষঙ্গিক কাগজপত্র পাওয়া একান্ত আবশ্যক।

এএডি/


  বিষয়:   কাজী জাফর উল্লাহ  আয়কর  নির্দেশ  অর্থপাচার 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: