সাবেক ভূমিমন্ত্রীসহ ৩ জনের শেয়ার অবরুদ্ধ

আদালত প্রতিবেদক

আইন-আদালত

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্বার্থসংশ্লিষ্ট তিন ব্যক্তির নামে মেঘনা ব্যাংকে থাকা চার কোটি ৬৪ লাখ ৬৩ হাজার ৪৫৫টি শেয়ার

2025-11-18T18:55:13+00:00
2025-11-18T19:43:07+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আইন-আদালত
সাবেক ভূমিমন্ত্রীসহ ৩ জনের শেয়ার অবরুদ্ধ
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৬:৫৫ পিএম  আপডেট: ১৮.১১.২০২৫ ৭:৪৩ পিএম
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ছবি: সংগৃহীত
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্বার্থসংশ্লিষ্ট তিন ব্যক্তির নামে মেঘনা ব্যাংকে থাকা চার কোটি ৬৪ লাখ ৬৩ হাজার ৪৫৫টি শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

‎মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

শেয়ার অবরুদ্ধ হওয়া ব্যক্তিরা হলেন- মেঘনা ব্যাংক পিএলসির সাবেক পরিচালক ইমরানা জামান চৌধুরী, স্টীডফাস্ট ম্যানেজমেন্ট ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উৎপল পাল ও পরিচালক নাসিম উদ্দিন মোহাম্মদ আদিল।

এদিন সিআইডি পুলিশের ফাইন্যান্সিয়াল ক্রাইমের এসআই মো. নাফিজুর রহমান শেয়ার অবরুদ্ধ চেয়ে এই আবেদন করেন। ‎‎আবেদনে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা পরস্পর যোগসাজশে তাদের অবৈধভাবে অর্জিত অর্থ বৈধ করার উদ্দেশ্যে বিদেশে প্রেরণ ও পুনরায় দেশে এনে এবং অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে বিভিন্ন ব্যাংক হিসাব ব্যবহার করে মেঘনা ব্যাংক পিএলসিতে ৫৯ কোটি ৯৫ লাখ টাকা মূল্যের শেয়ার ক্রয় করেন। অভিযুক্ত মো. আবুল কাসেমের মাধ্যমে মোট ১৩ লাখ ৪০ হাজার ৫১০ মার্কিন ডলার সিঙ্গাপুর ও দুবাই থেকে বাংলাদেশে নিয়ে আসেন।
আরও পড়ুন

পরবর্তীতে এসব টাকা ক্যাশ চেকের মাধ্যমে ইমরানা জামান চৌধুরী ও স্টীডফাস্ট ম্যানেজমেন্ট ট্রেডিং লিমিটেড নামের ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। জমা করা টাকা দিয়ে মেঘনা ব্যাংক পিএলসিতে শেয়ার ক্রয় করার জন্য কমিউনিটি ব্যাংক পিএলসিতে হিসাব খোলা হয়। পরবর্তীতে মোট ৫৯ কোটি ৯৫ লাখ টাকা স্থানান্তর করা হয়। মেঘনা ব্যাংক পিএলসিতে তিন অভিযুক্তের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করা না হলে এসব শেয়ার বিক্রয় করে অভিযুক্তরা সহজেই টাকা উত্তোলন করে তা বেহাত করার চেষ্টা করতে পারেন। অনুসন্ধান কাজ সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে অভিযুক্তদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

এএডি/


  বিষয়:   ভূমিমন্ত্রী  শেয়ার  আইন  আদালত 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: