ডিসেম্বরে জুলাই শহিদদের জন্য কনসার্ট

বিনোদন প্রতিবেদক

বিনোদন

চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহত এবং তাদের পরিবারের সদস্যদের স্থায়ী পুনর্বাসনের লক্ষ্যে ‘ইকোজ অব রেভ্যুলেশন ২.০’ শীর্ষক একটি

2025-11-18T18:59:32+00:00
2025-11-18T18:59:32+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
বিনোদন
ডিসেম্বরে জুলাই শহিদদের জন্য কনসার্ট
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৬:৫৯ পিএম 
চ্যারিটি কনসার্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে ‘স্পিরিটস অব জুলাই’ নামে এক প্ল্যাটফর্ম।
চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহত এবং তাদের পরিবারের সদস্যদের স্থায়ী পুনর্বাসনের লক্ষ্যে ‘ইকোজ অব রেভ্যুলেশন ২.০’ শীর্ষক একটি চ্যারিটি কনসার্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে ‘স্পিরিটস অব জুলাই’ নামে এক প্ল্যাটফর্ম। তারা এবার বিশ্বখ্যাত তরুণ সংগীতশিল্পী আতিফ আসলামকে বাংলাদেশে আনার জন্য কাজ করছে।

আয়োজকরা জানিয়েছেন, এ কনসার্ট থেকে আয়কৃত সমস্ত অর্থই জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনে প্রদান করা হবে। এ পরিপ্রেক্ষিতে সংস্থাটির সঙ্গে গত ২ নভেম্বর একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে প্ল্যাটফর্মটি। জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের পাশাপাশি দল, মত, ধর্ম, বর্ণ ও শ্রেণি নির্বিশেষে জুলাইকে ধারণকারীদের নিয়ে জুলাইয়ের আবহ ফেরাতে তাদের এ উদ্যোগ বলে জানা গেছে। এর আগেও তারা সংগীতজ্ঞ রাহাত ফাতেহ আলী খানকে বাংলাদেশে নিয়ে আসেন।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে ইকোজ অব রেভ্যুলেশন ২.০। শিগগিরই অনুষ্ঠানের ভেন্যু নির্ধারণ করে চ্যারিটি কনসার্টটির তারিখ ঘোষণা করা হবে। আগামী ১২ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা রয়েছে সংগঠনটির। 

কনসার্টে বিদেশি অতিথিসহ দেশীয় বিভিন্ন সংগীত ব্যান্ড গান পরিবেশন করবে।  ঐতিহ্যধারণকারী লোকসংগীত ও জনপ্রিয় কাওয়ালি সংগীত প্রাধান্য পাবে। সংগীত ছাড়াও এতে জুলাই বিপ্লবসংক্রান্ত আলোকচিত্রী, গ্রাফিতি ও মঞ্চনাটক প্রদর্শনীসহ বিভিন্ন ইভেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, ‘স্পিরিটস অব জুলাই’ চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনা ও আকাঙ্ক্ষাকে লালন করা এক ঝাঁক তরুণ কর্তৃক পরিচালিত একটি অলাভজনক প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মটি ২০২৪ সালের ডিসেম্বরে রাজধানীর আর্মি স্টেডিয়ামে একটি চ্যারিটি কনসার্ট আয়োজন করেছিল। 

এতে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফাতেহ আলী খান ও দেশীয় জনপ্রিয় শিল্পীরা পারফর্ম করেন। অনুষ্ঠান থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থই চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে সব শহিদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা সংস্থা ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রদান করা হয়।

জেডও/



  বিষয়:   ডিসেম্বর  জুলাই শহিদ  কনসার্ট  জুলাই আন্দোলন  জুলাই গণহত্যা  গণহত্যা  হাসিনা  খুনি হাসিনা  কামাল  কাদের  হেলিকপ্টার 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: