দেশি-বিদেশি গণমাধ্যম সাইটে বিপর্যয়

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয় দেখা দিয়েছে। এতে সাময়িকভাবে গণমাধ্যমের ওয়েবসাইটে ঢুকতে সমস্যার মুখে পড়তে হচ্ছে পাঠকদের।মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা

2025-11-18T21:26:41+00:00
2025-11-18T21:26:41+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
জাতীয়
দেশি-বিদেশি গণমাধ্যম সাইটে বিপর্যয়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৯:২৬ পিএম 
গণমাধ্যমের ওয়েবসাইটে ঢুকতে গেলে এই বার্তা দেখছেন পাঠকরা। ছবি : সংগৃহীত
দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয় দেখা দিয়েছে। এতে সাময়িকভাবে গণমাধ্যমের ওয়েবসাইটে ঢুকতে সমস্যার মুখে পড়তে হচ্ছে পাঠকদের। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে এই সমস্যার শুরু হয়েছে।

মূলত, বিশ্বের অন্যতম বৃহৎ ইন্টারনেট অবকাঠামো প্রদানকারী প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারে প্রযুক্তিগত জটিলতা দেখা দিয়েছে।

এর ফলে দেশি-বিদেশি গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার), চলচ্চিত্র পর্যালোচনাভিত্তিক সাইট লেটারবক্সডসহ অসংখ্য সাইটে প্রবেশ করতে গিয়ে ব্যবহারকারীরা ত্রুটিপূর্ণ একটি বার্তা দেখতে পান। এতে উল্লেখ করা হয়, ক্লাউডফ্লেয়ারের সমস্যার কারণে পৃষ্ঠাটি লোড করা সম্ভব হয়নি।

পাঠকরা জানান, তারা চ্যানেল টোয়েন্টিফোর, দৈনিক সমকাল, ঢাকা পোস্ট, জাগো নিউজসহ বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না। এই তালিকায় আছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ সংবাদ সংস্থাও (বাসস)। তবে দৈনিক সময়ের আলো, প্রথম আলোসহ কয়েকটি গণমাধ্যমের ওয়েবসাইটে এ সমস্যা দেখা যায়নি।  

সময়ের আলোর ওয়েবসাইট ডেভেলপার মিস্টার কাফি বলেন, এই সমস্যা স্থানীয় নয়। সিঙ্গাপুরে সাইবার ক্যাবলে সমস্যার কারণে আমাদের দেশে সমস্যা হচ্ছে। খুব শিগগিরই সমস্যার সমাধান হবে। 


এদিকে, বিভ্রাটের বিষয়টি স্বীকার করে তাৎক্ষণিক এক বিবৃতিতে ক্লাউডফ্লেয়ার জানায়, তদন্ত চলছে এবং তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আপডেট দেওয়া হবে। এর কিছুক্ষণ পর কর্তৃপক্ষ জানায়, তারা সমস্যাটি চিহ্নিত করেছে এবং দ্রুত সমাধানে কাজ চলছে।

ওয়েবসাইট বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউন ডিটেক্টরও শুরুতে এই একই সমস্যায় আক্রান্ত হয়েছিল। তবে কিছুক্ষণ পর সাইটটি লোড হলে দেখা যায়, বিশ্বজুড়ে ওয়েবসাইট বিভ্রাটের ঘটনায় রিপোর্টের সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে গেছে। এতে স্পষ্ট হয়, ক্লাউডফ্লেয়ারের সমস্যার কারণে বিশ্বজুড়ে হাজারো ওয়েবসাইট অচল হয়ে পড়েছিল।

প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, ক্লাউডফ্লেয়ারের মতো গুরুত্বপূর্ণ সার্ভিসে বড় ধরনের ত্রুটি দেখা দিলে একযোগে বহু সাইট অচল হয়ে যাওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও এই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি হয়েছে, যা ইন্টারনেট অবকাঠামোর এককেন্দ্রিক নির্ভরতার ঝুঁকিকে আবারও সামনে এনেছে। ঠিক কতগুলো ওয়েবসাইট এই বিপর্যয়ে আক্রান্ত হয়েছে, তা এখনো সুনির্দিষ্টভাবে জানা যায়নি। 

এসকে/ 


  বিষয়:   গণমাধ্যম  বিপর্যয়  সময়ের আলো  ক্লাউডফ্লেয়ার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: