রাজধানীর কুড়িলে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর কুড়িলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) পাশে রিকশা গ্যারেজে ভয়াবহ আগুন লেগেছে। এসময় টিনশেডের কিছু বাসাবাড়িতেও আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে

2025-11-18T21:05:54+00:00
2025-11-18T21:05:54+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
রাজধানী
রাজধানীর কুড়িলে ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৯:০৫ পিএম 
এআইইউবির পাশে রিকশা গ্যারেজে আগুন লেগেছে। ছবি : সংগৃহীত
রাজধানীর কুড়িলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) পাশে রিকশা গ্যারেজে ভয়াবহ আগুন লেগেছে। এসময় টিনশেডের কিছু বাসাবাড়িতেও আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানায়, রাজধানীর বসুন্ধরা কুড়াতলীতে রিকশা গ্যারেজে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। 


তিনি জানান, প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এসকে/ 


  বিষয়:   রাজধানী  কুড়িল  আগুন 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: