গাজীপুরের শ্রীপুরে ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে শ্রীপুর পৌরসভার মাওনা-শ্রীপুর সড়কের বকুলতলা এলাকায় সারোয়ার হোসেনের ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভাতে কাজে যোগ দেয়।
আগুন তীব্রতা বাড়তে থাকায় পরে রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনে গুদামে থাকা সমস্ত ঝুট মালামাল ও তিনটি গরু পুড়ে মারা গেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. মামুন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।’
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
সময়ের আলো/এনএ