মিস ইউনিভার্সে প্রতিযোগীর সঙ্গে বিচারকের ব্যক্তিগত সম্পর্কের অভিযোগ

সময়ের আলো ডেস্ক

বিনোদন

অনিয়মের অভিযোগ তুলে ৭৪তম মিস ইউনিভার্সের চূড়ান্ত পর্ব শুরু হওয়ার আগেই মূল বিচারক প্যানেল থেকেপদত্যাগ করেছেনদুই সদস্য।থাইল্যান্ডের ব্যাংককে আগামী শুক্রবার

2025-11-19T19:12:22+00:00
2025-11-19T21:17:20+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
বিনোদন
মিস ইউনিভার্সে প্রতিযোগীর সঙ্গে বিচারকের ব্যক্তিগত সম্পর্কের অভিযোগ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৭:১২ পিএম  আপডেট: ১৯.১১.২০২৫ ৯:১৭ পিএম
মিস ইউনিভার্সে প্রতিযোগীর সঙ্গে বিচারকের ব্যক্তিগত সম্পর্কের অভিযোগ। ছবি : সংগৃহীত
অনিয়মের অভিযোগ তুলে ৭৪তম মিস ইউনিভার্সের চূড়ান্ত পর্ব শুরু হওয়ার আগেই মূল বিচারক প্যানেল থেকে পদত্যাগ করেছেন দুই সদস্য।

থাইল্যান্ডের ব্যাংককে আগামী শুক্রবার বসবে এবারের আসর। তার আগেই মূল আট সদস্যের জুরি প্যানেল থেকে সরে দাঁড়ান লেবানিজ-ফরাসি সংগীতশিল্পী ওমর হারফুশ। 

ওমর হারফুশ মঙ্গলবার ইনস্টাগ্রামে দাবি করেন, তাকে ছাড়াই একটি অস্থায়ী জুরি গঠন করে ১৩৬ দেশের প্রতিনিধির মধ্য থেকে ৩০ জনকে বেছে নেওয়া হয়েছে। এ বিষয়টি তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারেন বলেও উল্লেখ করেন।

তার আরও অভিযোগ, ওই অস্থায়ী জুরিতে এমন কয়েকজন আছেন, যাদের কিছু প্রতিযোগীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এতে স্বার্থের দ্বন্দ্ব তৈরির আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে এই জুরি কীভাবে সিদ্ধান্ত নেবে বা মূল প্যানেলকে কীভাবে পাশ কাটানো হলো- সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

ওমর হারফুশের অভিযোগের কয়েক ঘণ্টা পর আরেক বিচারক, ফরাসি ফুটবল ম্যানেজার ক্লদ মাকেলেলে, ‘অপ্রত্যাশিত ব্যক্তিগত কারণ’ দেখিয়ে প্যানেল থেকে সরে দাঁড়ান।

এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিশ্বের সেরা সুন্দরীদের সঙ্গে পাল্লা দিচ্ছেন বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা। সর্বশেষ তথ্য অনুযায়ী, জনপ্রিয়তার বিচারে ১ নম্বর স্থানটি দখল করতে বাংলাদেশের প্রয়োজন আর মাত্র ১৪,০০০ ভোট। প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে এখন পর্যন্ত রেকর্ড পরিমাণ প্রায় ১৫ লাখ ৫০ হাজার ভোট পড়েছে। তবে সময় খুবই অল্প। আজ ১৯ নভেম্বর রাতেই শেষ হচ্ছে ভোট গ্রহণের সময়। বাংলাদেশ সময় রাত ১০টা ৫৯ মিনিট পর্যন্ত ভোট দেওয়া যাবে। 


অন্যদিকে থাইল্যান্ডের এক কর্মকর্তার বিতর্কিত মন্তব্যের জেরে এর আগে প্রতিযোগিতা-পূর্ব একটি অনুষ্ঠান ছাড়েন কয়েকজন প্রতিযোগী। এর অল্প কিছুদিন পরই দুই বিচারকের পদত্যাগে এবারের মিস ইউনিভার্স আয়োজন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   মিস ইউনিভার্স  সুন্দরী প্রতিযোগিতা  মিথিলা 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: