শীত আরও বাড়ার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ধীরে ধীরে শীতের আমেজ আরও বাড়তে চলেছে। আগামী ৫ দিন সারাদেশেই আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। এ

2025-11-19T20:49:38+00:00
2025-11-19T20:49:38+00:00
 
  শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২২ আগস্ট ২০২৬
জাতীয়
শীত আরও বাড়ার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৮:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
ধীরে ধীরে শীতের আমেজ আরও বাড়তে চলেছে। আগামী ৫ দিন সারাদেশেই আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় বিশেষ করে আগামীকাল থেকেই রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

প্রতিষ্ঠানটির ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, একইসঙ্গে বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার মধ্যেই এ তাপমাত্রা কমার পূর্বাভাস এসেছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে, যার বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। এ ছাড়া ২২ নভেম্বরের দিকে দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা ঘণীভূতও হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, প্রথম দিন থেকেই সারাদেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত–দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


আগামীকাল বৃহস্পতিবারের সারাদেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে পূর্বাভাসে। এ সময় রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য হ্রাসের সম্ভাবনা রয়েছে।

এরপর শুক্রবার ও শনিবার দিনও একই ধরনের শুষ্ক আবহাওয়া বিরাজ করবে, তাপমাত্রা সামান্য কমতে পারে। পঞ্চম দিনে রাত–দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার সম্ভাবনায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এসকে/ 



  বিষয়:   শীত  আবহাওয়া অধিদপ্তর  পূর্বাভাস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: