ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণে কর্মকর্তাদের নির্দেশ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। দেশের বিভিন্ন স্থান থেকে হতাহতের খবর পাওয়া যাচ্ছে।

2025-11-21T19:26:59+00:00
2025-11-21T19:26:59+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
জাতীয়
ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণে কর্মকর্তাদের নির্দেশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৭:২৬ পিএম   (ভিজিট : ১০৬)
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। দেশের বিভিন্ন স্থান থেকে হতাহতের খবর পাওয়া যাচ্ছে। এ পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন দুই শতাধিকেরও বেশি মানুষ। এ অবস্থায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ শেষে তা অবহিত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম।


এর আগে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে তাৎক্ষণিক একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের টেলিফোন ০২৫৮৮১১৬৫১ নম্বরে সবাইকে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি এ নিয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   ভূমিকম্প  ক্ষয়ক্ষতি  নিরূপণ  কর্মকর্তা  নির্দেশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: