বাংলাদেশে ভূমিকম্পের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

সময়ের আলো ডেস্ক

জাতীয়

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। দেশের বিভিন্ন স্থান থেকে হতাহতের খবর পাওয়া যাচ্ছে।

2025-11-21T19:36:03+00:00
2025-11-21T19:36:03+00:00
 
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬
জাতীয়
বাংলাদেশে ভূমিকম্পের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৭:৩৬ পিএম   (ভিজিট : ১৫৩৬)
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশে ভূমিকম্পের খবর। ছবি: সংগৃহীত
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। দেশের বিভিন্ন স্থান থেকে হতাহতের খবর পাওয়া যাচ্ছে। এ পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন দুই শতাধিকেরও বেশি মানুষ। তীব্র এ ভূমিকম্পের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।

সংবাদমাধ্যম রয়টার্স ও আনাদোলু বাংলাদেশে ভূমিকম্পের খবর দিয়েছে। এছাড়াও আল-জাজিরা, ডেইলি সাবাহ, এবিসি নিউজ, টিআরটি ওয়ার্ল্ড, ডয়চে ভেলে, আল আরবিয়া, দ্য ডনসহ বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

বাংলাদেশে ভূমিকম্পের পর কম্পন অনুভূত হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়ও। হিন্দুস্তান টাইমস, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দুসহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমও এ খবর জানিয়েছে। 


ঢাকা ছাড়াও গোপালগঞ্জ, নড়াইল, রংপুর, সাতক্ষীরা, যশোর, কুমিল্লা, রাজশাহী, কুড়িগ্রাম, সিলেট, ফেনী, মাদারীপুর, ঝালকাঠি, দিনাজপুরসহ বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।

সময়ের আলো/কেএইচও 



Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: