হিমলুং বিজয়ী নিম্নির পতাকা প্রত্যর্পণ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নারীদের স্তন ক্যান্সারে সচেতন করতে হিমালয়ের ‘হিমলুং’ পর্বতশিখর অভিযানে গিয়েছিলেন নুরুননাহার নিম্নি। ১৫ দিনের শ্বাসরুদ্ধকর অভিযান শেষে হিমলুং চূড়ায় বাংলাদেশের

2025-11-21T20:30:43+00:00
2025-11-21T20:30:43+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
হিমলুং বিজয়ী নিম্নির পতাকা প্রত্যর্পণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৮:৩০ পিএম 
অভিযান থেকে ফিরে বিশ্বসাহিত্য কেন্দ্রে নিম্নির পতাকা-প্রত্যর্পণ। ছবি : সময়ের আলো
নারীদের স্তন ক্যান্সারে সচেতন করতে হিমালয়ের ‘হিমলুং’ পর্বতশিখর অভিযানে গিয়েছিলেন নুরুননাহার নিম্নি। ১৫ দিনের শ্বাসরুদ্ধকর অভিযান শেষে হিমলুং চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ান তিনি। সেখান থেকে দেশে ফিরে লাল-সবুজের পতাকা-প্রত্যর্পণ করলেন এই পর্বতারোহী।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে সাড়ে ১০টায় বিশ্বসাহিত্য কেন্দ্রে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বিশিষ্টজনদের হাতে লাল-সবুজের পতাকা তুলে দেন নুরুননাহার। পরে হিমলুং হিমাল জয়ের রোমাঞ্চকর অভিজ্ঞতা শোনান তিনি। 

নিম্নি বলেন, আমি অত্যন্ত আনন্দিত। প্রথমবারের মতো ৭ হাজার মিটারের পর্বত অভিযান করেছি। খুবই এক্সাইটেড ছিলাম। পরিশ্রম আর প্রচেষ্টায় সফল হয়েছি। আগামীতে ৮ হাজার মিটার তো অবশ্যই, এভারেস্টের জন্য নিজেকে প্রস্তুত করছি। 


বিশেষ এই আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ললিতা সিলওয়াল, দুইবারের এভারেস্টজয়ী এমএ মুহিত ও পূবালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার আলমগীর জাহান।

৭ হাজার ১২৬ মিটার উচ্চতার ‘হিমলুং হিমাল’ পর্বতশিখর তিব্বত সীমান্তবর্তী নেপালের মানাসলু অঞ্চলে অবস্থিত। নিম্নির এটিই ছিল প্রথম কোনো ৭ হাজার মিটার পর্বত অভিযান। যেখানে তাকে নেতৃত্ব দেন আং চিরিং শেরপা।

বাংলা মাউন্টেনিয়ারিং ট্রেকিং ক্লাব (বিএমটিসি)-এর পরিচালনায় অভিযানটির পৃষ্ঠপোষক ছিল পূবালী ব্যাংক।


এর আগে, গত ১৯ অক্টোবর নেপালের উদ্দেশে ঢাকা ছাড়েন নুরুননাহার। সেখানে পৌঁছে ২২ অক্টোবর নেপালের কোটো থেকে ট্রেকিং শুরু করেন তিনি। দুদিন পর হিমলুং পর্বতের বেসক্যাম্পে পৌঁছান। এরপর ধারাবাহিকভাবে ক্যাম্প-১ ও ২ পাড়ি দিয়ে গত ৩ নভেম্বর হিমলুং চূড়ায় পা রাখেন তিনি।

জেডও/




  বিষয়:   হিমালয়  হিমলুং  পর্বতশিখর  অভিযান  নুরুননাহার নিম্নি  পর্বতারোহী  পর্বতাভিযান  পাহাড়  ট্রেকিং  বিএমটিসি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: