সারাদেশে ক্রমেই বাড়ছে শীতের আমেজ। রাজনীতি ঢাকা এবং আশপাশের এলাকাতেও এরই মধ্যে কমেছে তাপমাত্রা। শনিবার (২২ নভেম্বর) সকালে ঢাকায় সকাল শুরু হয় ২০ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রায়। তবে আবহাওয়া অধিদফতর বলছে, দিনের বাকি সময় আকাশ থাকবে পরিষ্কার এবং আবহাওয়া থাকবে শুষ্ক।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে আরও জানানো হয়েছে, এ সময় উত্তর বা উত্তর -পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮২ শতাংশ। গতকাল শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৯ মিনিটে।
অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে প্রতিদিনই রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সময়ের আলো/এনএ