স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন ভুটানের প্রধানমন্ত্রী

সময়ের আলো ডেস্ক

জাতীয়

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।শনিবার (২২ নভেম্বর) সাভারের জাতীয় স্মৃতিসৌধের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে

2025-11-22T12:50:40+00:00
2025-11-22T12:50:50+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন ভুটানের প্রধানমন্ত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১২:৫০ পিএম  আপডেট: ২২.১১.২০২৫ ১২:৫০ পিএম
স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন ভুটানের প্রধানমন্ত্রী। সংগৃহীত ছবি
তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। 

শনিবার (২২ নভেম্বর) সাভারের জাতীয় স্মৃতিসৌধের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর তিনি দর্শনার্থী বইয়ে স্বাক্ষর এবং গাছের চারা রোপণ করেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।


শনিবার ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী ড্রুকএয়ারের বিমানটি সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) অবতরণ করে। এরপর তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এসময় বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। 

/ইউএমএইচ



  বিষয়:   স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন  ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: