ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরুপণের নির্দেশ দুর্যোগ মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য সংশ্লিষ্ট সব মহলকে নির্দেশনা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক

2025-11-22T22:40:54+00:00
2025-11-22T22:40:54+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরুপণের নির্দেশ দুর্যোগ মন্ত্রণালয়ের
দুর্যোগ মন্ত্রণালয়, ভূমিকম্প, ফারুক ই আজম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১০:৪০ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য সংশ্লিষ্ট সব মহলকে নির্দেশনা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক)।

শনিবার (২২ নভেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হওয়ার ঘটনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট সব দফতরকে অবিলম্বে মাঠপর্যায়ে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম। দ্রুত ক্ষয়ক্ষতি নিরুপণ শেষে তা অবহিত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এজন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে তাৎক্ষণিক একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের টেলিফোন ০২৫৮৮১১৬৫১। এ নম্বরে সবাইকে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।


পাশাপাশি, এ নিয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। নাগরিকদের নিরাপত্তা বিধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরআর


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: