মেট্রোরেল লাইনে ড্রোন, চলাচলে বিঘ্ন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীতে মেট্রোরেলের লাইনের ওপর একটি ড্রোন পড়েছে। এতে কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। তবে এখন আবার ট্রেন চলাচল

2025-11-22T21:46:33+00:00
2025-11-22T21:46:33+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রাজধানী
মেট্রোরেল লাইনে ড্রোন, চলাচলে বিঘ্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৯:৪৬ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীতে মেট্রোরেলের লাইনের ওপর একটি ড্রোন পড়েছে। এতে কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। তবে এখন আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

শনিবার (২২ নভেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে মেট্রো রেল লাইনের ওপর ড্রোন পতিত হওয়ায় মেট্রো রেল চলাচল সাময়িক বিঘ্ন ঘটে। ড্রোন অপসারণ করামাত্র ট্রেন চলাচল স্বাভাবিকভাবে চালু হয়েছে।

ডিএমটিসিএলের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) ও উপসচিব মো. আহসান উল্লাহ শরীফি বলেন, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝামাঝি মেট্রোরেল লাইনের ওপর একটি ড্রোন পড়ে গেলে প্রায় নয় মিনিট মেট্রোরেলের চলাচল বন্ধ থাকে। রাত ৮টা ৪৭ মিনিট থেকে ৮টা ৫৬ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। ড্রোনটি লাইনে পড়ে থাকায় যাত্রী সুরক্ষার স্বার্থে মেট্রোরেলের চলাচল তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়। পরে ড্রোন অপসারণ করা হলে ৮টা ৫৬ মিনিটে ট্রেন চলাচল আবার স্বাভাবিকভাবে শুরু হয়।


সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

আরআর

  বিষয়:   মেট্রোরেল  ড্রোন  মেট্রোস্টেশন  ডিএমটিসিএল 


Advertisement
Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: