বাউলশিল্পীদের ওপর হামলা হতাশা ও ক্ষুব্ধতার : তথ্য উপদেষ্টা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

মানিকগঞ্জে বাউলশিল্পীদের ওপর ‘তৌহিদী জনতা’র ব্যানারে হামলার প্রেক্ষাপটে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী

2025-11-23T20:29:28+00:00
2025-11-23T20:29:28+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
বাউলশিল্পীদের ওপর হামলা হতাশা ও ক্ষুব্ধতার : তথ্য উপদেষ্টা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ নভেম্বর, ২০২৫, ৮:২৯ পিএম 
মাহফুজ আলম। ছবি : সংগৃহীত
মানিকগঞ্জে বাউলশিল্পীদের ওপর ‘তৌহিদী জনতা’র ব্যানারে হামলার প্রেক্ষাপটে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে। পুরা পরিস্থিতি হতাশা ও ক্ষুব্ধতার।

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, ‘মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে। পুরা পরিস্থিতি হতাশা ও ক্ষুব্ধতার।’


‘জুলুমকে ইনসাফ দিয়ে, সহিংসতাকে দরদ দিয়ে প্রতিস্থাপন না করে যারা নূতন মাত্রার জুলুম ও সহিংসতা করে বেড়াচ্ছেন, তারা ফ্যসিবাদের পুনর্জাগরণের জন্য দায়ী থাকবেন। সমাজে রাষ্ট্রে চিন্তা ও আচারের বৈচিত্র‍কে বাধাগ্রস্ত করলে ফ্যাসিবাদ পুন: প্রতিষ্ঠিত হবে এবং জুলাই বিপ্লব ব্যর্থ হবে। তাসাওফপন্থী, ফকির, বাউলসহ সকল ভিন্নমতাবলম্বীদের উপর সব ধরনের জুলুম বন্ধ হোক।’


সময়ের আলো/জেডআই


  বিষয়:   মানিকগঞ্জ  বাউলশিল্পী  তৌহিদী জনতা  তথ্য ও সম্প্রচার উপদেষ্টা  মাহফুজ আলম 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: