ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘প্রিন্স’-এ নায়িকা হিসেবে যুক্ত হয়েছেন তাসনিয়া ফারিণ। তবে, তার পাশাপাশি আরও এক নতুন মুখ কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুও এই সিনেমায় থাকছেন।
এ বিষয়ে সিনেমা-সংশ্লিষ্ট একাধিক সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে যে, জ্যোতির্ময়ী কুণ্ডু শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করবেন। প্রথমে শোনা গিয়েছিল এই চরিত্রে কলকাতার অভিনেত্রী ইধিকা পাল অভিনয় করবেন, তবে শেষ পর্যন্ত তার জায়গায় আসছেন জ্যোতির্ময়ী।
এবারের সিনেমাটির পরিচালনা করছেন জনপ্রিয় পরিচালক আবু হায়াত মাহমুদ। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে শিরিন সুলতানা প্রযোজিত সিনেমাটি একটি অ্যাকশন ধাঁচের গল্প। প্রযোজক শিরিন সুলতানা আশা করছেন, এই সিনেমা দর্শকদের জন্য বড় একটি আকর্ষণ হবে।
আরও পড়ুন
‘প্রিন্স’ সিনেমাটি আগামী ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে সিনেমার শুটিং শুরু হবে ডিসেম্বরে প্রথম সপ্তাহে।
জ্যোতির্ময়ী কুণ্ডু যিনি কলকাতায় ‘বঁধুয়া’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পদার্পণ করেছিলেন, তার দ্বিতীয় সিনেমা ‘প্রজাপতি ২’। এটি দেব অভিনীত একটি সিনেমা, যা ডিসেম্বরে মুক্তি পাবে।
এই সিনেমায় তার অভিনয় নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। শাকিব খানের সাথে তার উপস্থিতি দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হতে পারে, বিশেষ করে দুই দেশের অভিনয়শিল্পীদের এই সমন্বয়ে সিনেমার আকর্ষণ আরও বাড়বে।
এএডি/