সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ : মির্জা ফখরুল

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় তত্ত্বাবধানে আছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম

2025-11-25T16:16:32+00:00
2025-11-25T16:18:38+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ : মির্জা ফখরুল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৪:১৬ পিএম  আপডেট: ২৫.১১.২০২৫ ৪:১৮ পিএম
ফেসবুকে আবেগঘন বার্তা সংবলিত ফটোকার্ড শেয়ার করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় তত্ত্বাবধানে আছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করেছেন। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে আবেগঘন বার্তা সংবলিত ফটোকার্ড শেয়ার করেন তিনি। 

ফটোকার্ডে লেখা ছিল, সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ। 
 
এদিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।


শায়রুল কবির খান জানান, মেডিকেল বোর্ড খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থাকে গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে।

চেয়ারপারসন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে তোলেন বল জানান ডা. জাহিদ হোসেন। 
 
এর আগে রবিবার রাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।


/ইউএমএইচ
 


  বিষয়:   সেরে উঠুন দেশনেত্রী  আপনার প্রতীক্ষায় বাংলাদেশ  প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া  মির্জা ফখরুল ইসলাম আলমগীর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: