সাগরপাড়ে মুগ্ধতা ছড়াচ্ছেন সাদিয়া আয়মান

সময়ের আলো ডেস্ক

বিনোদন

ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী সাদিয়া আয়মান এবার নিজের ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন এক বিশেষ মুহূর্তের ছবি। বড় পর্দায় সফলতার

2025-11-26T09:29:48+00:00
2025-11-26T09:29:48+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
বিনোদন
সাগরপাড়ে মুগ্ধতা ছড়াচ্ছেন সাদিয়া আয়মান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৯:২৯ এএম 
অভিনেত্রী সাদিয়া আয়মান। ছবি : সংগৃহীত
ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী সাদিয়া আয়মান এবার নিজের ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন এক বিশেষ মুহূর্তের ছবি। বড় পর্দায় সফলতার পর এবার সমুদ্রের বিস্তীর্ণ জলরাশির মাঝে নতুন এক আনন্দের অধ্যায় শুরু করেছেন এই অভিনেত্রী।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করে সাদিয়া তার সমুদ্রযাত্রার আনন্দ প্রকাশ করেছেন।

ফেসবুকে পোস্ট করা ছবিতে সাদিয়া সাদা রঙের পোশাক পরিহিত অবস্থায় দুহাত ছড়িয়ে সমুদ্রের বিশালতায় মিশে যেতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘জাস্ট এ গার্ল অ্যান্ড হার হ্যাপি ওয়েভ এরা’, যা তার মনের ভেতরের শান্তি ও আনন্দের প্রতিফলন।
আরও পড়ুন

তার এই ছবির ক্যাপশনে ভক্তরা একের পর এক প্রশংসামূলক মন্তব্য করেছেন। কেউ তাকে ‘জলকন্যা’ বলে আখ্যা দিয়েছেন, আবার কেউ তাকে ‘অত্যন্ত সুন্দর’ বলে অভিহিত করেছেন। একজন ভক্ত জীবনের দর্শন তুলে ধরে লেখেন, ‘সুখ হচ্ছে মনের ব্যাপার, মনকে বোঝাতে পারলে আপনি সব অবস্থাতেই সুখী!’ অন্য একজন মন্তব্য করেন, ‘দারুণ মুহূর্ত, সাদিয়া।’

সম্প্রতি সাদিয়া আয়মান ‘উৎসব’ সিনেমায় তার দারুণ অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় শক্ত অবস্থান তৈরি করেছেন। ছোট পর্দায় বর্তমানে তার উপস্থিতি কিছুটা কম হলেও ভক্তদের ধারণা, তিনি হয়তো এখন বড় পর্দায় স্থায়ীভাবে কাজ করতে চলেছেন।

এদিকে, সাদিয়ার ক্যারিয়ারে এবার নতুন এক গৌরবময় অধ্যায় যোগ হয়েছে। ভারতীয় চিত্রপরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী, যিনি ‘পিংক’, ‘কাদাক সিং’ এবং ‘লস্ট’-এর মতো জনপ্রিয় সিনেমা পরিচালনা করেছেন, সাদিয়ার অভিনয় এবং ‘উৎসব’ সিনেমার সব কলাকুশলীর প্রশংসা করেছেন। তার এই প্রশংসা সাদিয়ার জন্য সত্যিই এক বড় উৎসাহের বিষয়।

এএডি/


  বিষয়:   সাগর  সাদিয়া আয়মান  বিনোদন 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: