বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহর এখন ঢাকা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

জনসংখ্যা ও পরিধি বাড়ায় ২০৫০ সালের মধ্যে বৃহৎ শহরের তালিকার প্রথমস্থানে চলে আসবে ঢাকা। বিশ্বের অন্যান্য শহরের তুলনায় ঢাকায় মানুষের

2025-11-26T11:45:01+00:00
2025-11-26T11:46:29+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহর এখন ঢাকা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১১:৪৫ এএম  আপডেট: ২৬.১১.২০২৫ ১১:৪৬ এএম
বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহর এখন ঢাকা। প্রতীকী ছবি
জনসংখ্যা ও পরিধি বাড়ায় ২০৫০ সালের মধ্যে বৃহৎ শহরের তালিকার প্রথমস্থানে চলে আসবে ঢাকা। বিশ্বের অন্যান্য শহরের তুলনায় ঢাকায় মানুষের সমাগম বেড়েছে। ফলে নবম থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহরে পরিণত হয়েছে ঢাকা। 

বুধবার (২৬ নভেম্বর)সংবাদমাধ্যম আলজাজিরা জাতিসংঘের নতুন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে নিশ্চিত করেছেন। 

একসময় বিশ্বের বৃহৎ শহর ছিল জাপানের রাজধানী টোকিও। কিন্তু টোকিওকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দ্বিতীয়তে ঢাকা। আর তৃতীয় স্থানে নেমে গেছে টোকিও। সর্বশেষ ২০০০ সালের দিকে জাতিসংঘ জাপানের প্রাণকেন্দ্রকে সবচেয়ে বড় শহর হিসেবে চিহ্নিত করেছিল।

জাতিসংঘ বলছে, প্রত্যন্ত অঞ্চলের মানুষ রাজধানীতে আসার কারণেই ঢাকার জনসংখ্যা এত বাড়ছে। যাদের অনেকে কাজ বা সুযোগের সন্ধানে, অনেকে বন্যা ও উপকূলীয় অঞ্চলে ঝুঁকি বাড়ার কারণে ঢাকায় পাড়ি জমিয়েছেন।


জাতিসংঘের দেওয়া তথ্য মতে , জাকার্তায় এখন বাস করেন ৪ কোটি ১৯ লাখ মানুষ। ঢাকায় ৩ কোটি ৬৬ লাখ আর টোকিওতে থাকেন ৩ কোটি ৩৪ লাখ মানুষ। 

বর্তমানে বিশ্বব্যাপী মেগাসিটির সংখ্যা ৩৩-এ পৌঁছেছে বলে ‘ওয়ার্ল্ড আর্বানাইজেশন প্রসপেক্ট ২০২৫’ শীর্ষক রিপোর্টে বলা হয়েছে। জাতিসংঘের অর্থনীতি এবং সামাজিক বিষয়ক বিভাগের এ রিপোর্টে আরও বলা হয়েছে, ১৯৭৫ সালে শুধুমাত্র আটটি মেগাসিটি ছিল। মেগাসিটি বলতে বোঝায় যেসব শহরে ১ কোটির বেশি মানুষ বসবাস করেন। 

এই ৩৩টি মেগাসিটির মধ্যে ১৯টিই এশিয়ায়। এছাড়া শীর্ষ ১০টি মেগাসিটির ৯টির অবস্থানও এশিয়াতে। এগুলো হলো ভারতের নয়াদিল্লি (৩ কোট ২ লাখ বাসিন্দা), চীনের সাংহাই (২ কোটি ৯৬ লাখ বাসিন্দা), চীনের আরেক শহর গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ বাসিন্দা), ফিলিপাইনে মানিলা (২ কোটি ৪৭ লাখ বাসিন্দা), ভারতের কলকাতা (২ কোটি ২৫ লাখ বাসিন্দা) এবং দক্ষিণ কোরিয়ার সিউল (২ কোটি ২৫ লাখ বাসিন্দা)।

এরমধ্যে শুধুমাত্র মিসরের রাজধানী কায়রো বিশ্বের শীর্ষ ১০ মেগাসিটির একটি, যেটি এশিয়ার বাইরে। কায়রোতে থাকেন ৩ কোটি ২০ লাখ মানুষ। অপরদিকে আমেরিকা অঞ্চলে সবচেয়ে বড় শহর ব্রাজিলের সাও পাওলো। এখানে থাকেন ১ কোটি ৮৯ লাখ মানুষ। সাব-সাহারান অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় নাইজেরিয়ার লাগোস।


/ইউএমএইচ



  বিষয়:   বিশ্বের দ্বিতীয় বৃহৎ  শহর  ঢাকা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: