১৪ বছরের সংসারের ইতি টানলেন সেলিনা

সময়ের আলো ডেস্ক

বিনোদন

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি ১৪ বছরের দাম্পত্য জীবনের পর অবশেষে স্বামী পিটার হগের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে

2025-11-26T11:15:02+00:00
2025-11-26T11:15:02+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
বিনোদন
১৪ বছরের সংসারের ইতি টানলেন সেলিনা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১১:১৫ এএম 
অভিনেত্রী সেলিনা জেটলি। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি ১৪ বছরের দাম্পত্য জীবনের পর অবশেষে স্বামী পিটার হগের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

সেলিনা অভিযোগ করেন তার স্বামী পিটার। যিনি একজন অস্ট্রেলিয়া নিবাসী হোটেল ব্যবসায়ী, অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির। তিনি সবসময় সেলিনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেন এবং নিয়মিত শারীরিক নিগ্রহের শিকার হতে হতো তাকে। সেলিনা আরও জানান, পিটার তার ক্যারিয়ার এবং আর্থিক স্বাধীনতাকে পঙ্গু করে ফেলেছেন। তার প্রতি পিটারের কোনো সহানুভূতি ছিল না।
আরও পড়ুন

এই বিচ্ছেদের সাথে সেলিনা জানান, তাদের তিন সন্তান বর্তমানে অস্ট্রেলিয়ায় বাবার কাছে রয়েছে। পিটার তাকে সন্তানদের সঙ্গে যোগাযোগ করতে দেয় না এবং যোগাযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য করেছেন।

সেলিনা তার স্বামীকে ‘নার্সিসিস্টিক’ বা আত্মমুগ্ধ আখ্যা দিয়ে অভিযোগ করেন যে, পিটার তার ও তাদের তিন সন্তানের প্রতি কোন সহানুভূতি বা দায়িত্বশীলতা দেখায়নি।

টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদনের সূত্রে জানা যায়, সেলিনা জেটলি ইতিমধ্যে মুম্বাই আদালতে পিটার হগের বিরুদ্ধে মামলা করেছেন এবং আদালত থেকে তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মামলার শুনানি ১২ ডিসেম্বর ধার্য করা হয়েছে।

এএডি/


  বিষয়:   সংসার  সেলিনা  অভিনেত্রী  অভিনয়  বলিউড  সেলিনা জেটলি 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: