চলচ্চিত্র ও টেলিভিশন- দুই মাধ্যমেই সমানভাবে দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ‘নট আউট’ নাটকে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করা ভাবনা পরে বড় পর্দায় ‘ভয়ংকর সুন্দর’ ছবিতে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান। ব্যস্ততার মাঝেও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিয়মিত সময় দেন।
বুধবার (২৬ নভেম্বর) ফেসবুক পেইজে শীতের ভোরে নদীর জলে নেমে তোলা কয়েকটি ছবি শেয়ার করে আবারও আলোচনায় এসেছেন এই তারকা।
প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, ভাবনা কালো টি-শার্ট পরে খোলা চুলে কচুরিপানার ফুল হাতে নদীর জলে খেলছেন। প্রকৃতির রঙের সঙ্গে তার হাসি আর চাহনির মায়া সহজেই ভক্তদের দৃষ্টি কেড়েছে।
আরও পড়ুন
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শীতের সকালে একটু নদীতে নামলাম। বলেন নদীর নাম কী?’
তার এই পোস্ট ঘিরে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। কেউ প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন, কেউ আবার শীতের সকালে পানিতে নেমে ছবি তোলার সাহস দেখে বিস্ময় প্রকাশ করছেন।
একজন কমেন্ট করেছেন, ‘নদীটা যা-ই হোক, আপনাকে অসাধারণ লাগছে।’ আরেকজন লিখেছেন, ‘আপনাকে দেখে তো আমারই শীত লাগতে শুরু করেছে!’
এএডি/