ঢাকার তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে

সময়ের আলো ডেস্ক

জাতীয়

রাজধানীতে শীত যেন আরও গাঢ়ভাবে উপস্থিত হয়েছে।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে ঢাকার তাপমাত্রা গত দিনের চেয়ে ২ ডিগ্রি কমে দাঁড়িয়েছে ১৭

2025-11-27T09:58:20+00:00
2025-11-27T09:58:46+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
ঢাকার তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৯:৫৮ এএম  আপডেট: ২৭.১১.২০২৫ ৯:৫৮ এএম
ফাইল ছবি
রাজধানীতে শীত যেন আরও গাঢ়ভাবে উপস্থিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে ঢাকার তাপমাত্রা গত দিনের চেয়ে ২ ডিগ্রি কমে দাঁড়িয়েছে ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।

এদিন সকাল ৬টার পর আবহাওয়া অফিসের পরিমাপে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৪ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করেছে। সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের আকাশ পরিষ্কার থাকতে পারে এবং আবহাওয়া থাকবে শুষ্ক।
আরও পড়ুন

একই সঙ্গে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। তবে দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।

আগামীতেও ঢাকায় শীতের প্রভাব আরও বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

এএডি/


  বিষয়:   ঢাকা  তাপমাত্রা  আবহাওয়া অফিস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: