শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রির ঘরে

পঞ্চগড় সংবাদদাতা

সারাদেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়া শীতে কাঁপছে, তাপমাত্রা নেমেছে ১৩.২ ডিগ্রির ঘরে। উত্তরাঞ্চলে হিমেল হাওয়ার দাপটে শীত জেঁকে বসেছে। কুয়াশা খুব বেশি না

2025-11-27T09:22:06+00:00
2025-11-27T09:42:49+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রির ঘরে
পঞ্চগড় সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৯:২২ এএম  আপডেট: ২৭.১১.২০২৫ ৯:৪২ এএম
শীতে কাঁপছে পঞ্চগড়ের তেঁতুলিয়া। ছবি : সময়ের আলো
পঞ্চগড়ের তেঁতুলিয়া শীতে কাঁপছে, তাপমাত্রা নেমেছে ১৩.২ ডিগ্রির ঘরে। উত্তরাঞ্চলে হিমেল হাওয়ার দাপটে শীত জেঁকে বসেছে। কুয়াশা খুব বেশি না থাকলেও ভোরের ঠাণ্ডা বাতাসে তাপমাত্রা নেমে এসেছে। সকালে বেশ ঠাণ্ডা অনুভূত হলেও সূর্য ওঠার পর আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক হয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৬ টায় তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। 

স্থানীয়দের মতে, ভোর থেকে সকাল পর্যন্ত শীতের অনুভূতি বেশি থাকে। তবে রোদ উঠলে আশপাশ ধীরে ধীরে উষ্ণ হয়ে ওঠে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, গত এক সপ্তাহ ধরে জেলার তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। সোমবার তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি, রোববার ১২.৬, শনিবার ১৪.৭, শুক্রবার ১৪.৯, বৃহস্পতিবার ১৩.৯, বুধবার ১৪.৩ এবং গত মঙ্গলবার ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে পঞ্চগড় জেলার হাসপাতাল গুলোতে শীতজনিত সমস্যায় শিশু, বৃদ্ধসহ বিভিন্ন বয়সের রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। সন্তানের চিকিৎসা নিতে আসা রহিমা বেগম বলেন, রাতে খুব ঠাণ্ডা পড়ে, সকালে উঠলেও শরীরে শীত জমে থাকে। রোদ উঠলে তবে একটু আরাম পাওয়া যায়। শীতের কারণে বাচ্চাদের শীতজনিত রোগ বাড়ছে।
আরও পড়ুন

ভ্যানচালক ইদ্রিস বলেন, ভোরবেলা ঠাণ্ডার কারণে ভ্যান চালানো কষ্টকর হয়ে যায়। তবে রোদ উঠলে চলাফেরা সহজ হয়।

পাথর শ্রমিক রবিউল ইসলাম জানায়, এই কনকনে শীতে পাথর উত্তোলনের কাজ কষ্ট হলেও পেটের তাগিদে করতে হয়।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, ‘রাত বাড়লেই ঠাণ্ডা বাড়ে। সূর্য উঠলেই আবার তাপমাত্রা দ্রুত বেড়ে যায়। আজ ১৩ দশমিক ২ ডিগ্রি রেকর্ড হয়েছে। নভেম্বর মাসের শেষে হালকা শৈত্যপ্রবাহ যেতে পারে।

এএডি/


  বিষয়:   শীত  তেঁতুলিয়া  তাপমাত্রা  ডিগ্রি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: