নন-ক্যাডারের সুপারিশ পেলেন ৫৬৫ জন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

৪৫তম বিসিএসের ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে গতকাল বুধবার রাতে। এতে ২ হাজার ৩০৯টি পদের বিপরীতে ১ হাজার

2025-11-27T18:33:03+00:00
2025-11-27T18:33:03+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
জাতীয়
নন-ক্যাডারের সুপারিশ পেলেন ৫৬৫ জন
৪৫তম বিসিএস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৬:৩৩ পিএম   (ভিজিট : ১২২)
ফাইল ছবি
৪৫তম বিসিএসের ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে গতকাল বুধবার রাতে। এতে ২ হাজার ৩০৯টি পদের বিপরীতে ১ হাজার ৮০৭ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। ফলে ক্যাডার পদে এ বিসিএসে ৫০২টি পদ খালি থেকে গেছে। এর একদিন পর সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৫তম বিসিএসের নন-ক্যাডারের চূড়ান্ত ফল প্রকাশ করেছে। এতে ৫৬৫ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএসের আওতাধীন বিভিন্ন নন-ক্যাডার পদে (সংশোধিত শূন্যপদ) ৫৬৫ জনকে নিয়োগের লক্ষ্যে সুপারিশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল কমিশনের ওয়েবসাইট ও টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রকাশিত মনোনয়নে কোনও ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা কমিশন সংরক্ষণ করে। 


জানা যায়, ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তিতে নন-ক্যাডারে শূন্যপদ ছিল ১ হাজার ২২টি। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ৪৫৭টি পদে নিয়োগ না দিতে পিএসসিকে চিঠি দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ফলে এ পদগুলো বাদ দেওয়া হয়েছে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   নন-ক্যাডার  সুপারিশ  ৪৫তম বিসিএস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: