৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এবার এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪০৪২ জন প্রার্থী। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে এ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি।
কমিশনের জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান ফল প্রকাশের তথ্য দিয়ে বলেন, কমিশনের ওয়েবসাইটে প্রার্থীরা ফল দেখতে পাবেন।
৪৬তম বিসিএসে ৩ হাজার ১৪০টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে সহকারী সার্জন পদে ১ হাজার ৬৮২ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি পদ শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডারে ৯২০ জন নিয়োগ পাবেন।
এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, পরিবার পরিকল্পনায় ৪৯, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জনকে নেওয়া হবে।
এর আগের দিন বুধবার রাতে ৪৫তম বিসিএসের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করে ১৮০৭ জনকে ক্যাডার কর্মকর্তা হিসেবে নিয়োগের সুপারিশ করেছিল সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা আয়োজনকারী সংস্থাটি।
সময়ের আলো/জেডআই