প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষা আগামী জানুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রাথমিক শিক্ষা

2025-11-27T21:15:07+00:00
2025-11-27T21:15:07+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
শিক্ষা
প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা জানুয়ারিতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৯:১৫ পিএম   (ভিজিট : ২৪৩)
প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা জানুয়ারিতে। ছবি : সংগৃহীত
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষা আগামী জানুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছে, ২ বা ৩ জানুয়ারি ছয় বিভাগে একযোগে এ পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) অধিদফতরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) এ কে মোহাম্মদ সামছুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা জানুয়ারির প্রথম সপ্তাহেই প্রথম ধাপের নিয়োগ পরীক্ষা নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছি। ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভাগগুলোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের আসন বিন্যাসসহ প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশাদ জানান, ২ বা ৩ জানুয়ারি পরীক্ষা আয়োজনের বিষয়টি নিশ্চিত করে আমাদের প্রস্তুতি নিতে বলা হয়েছে। আমরা আসন বিন্যাসসহ অন্যান্য কাজ এগিয়ে নিচ্ছি।

রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আনোয়ার হোসেনও একই নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিক শিক্ষা অধিদফতর চলতি বছরের ৫ নভেম্বর প্রথম ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে, যেখানে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের ১০,২১৯টি সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য ৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়।


দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৪,১৬৬টি পদে নিয়োগের জন্য ১২ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এ ধাপের আবেদনের সময়সীমা বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নির্ধারিত। নিয়োগ পরীক্ষার চূড়ান্ত তারিখ প্রাথমিক শিক্ষা অধিদফতর আনুষ্ঠানিকভাবে শিগগিরই জানাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সময়ের আলো/জেডআই



  বিষয়:   সরকারি প্রাথমিক বিদ্যালয়  সহকারী শিক্ষক  নিয়োগ  শিক্ষক নিয়োগ  লিখিত পরীক্ষা  প্রাথমিক শিক্ষা অধিদফতর 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: