ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ নিয়ে সর্বশেষ যা জানাল আবহাওয়া অফিস

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ ধীরে ধীরে উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোচ্ছে। বর্তমানে এটি শ্রীলঙ্কার উপকূলবর্তী এলাকা

2025-11-28T12:21:08+00:00
2025-11-28T12:21:08+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ নিয়ে সর্বশেষ যা জানাল আবহাওয়া অফিস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১২:২১ পিএম 
বর্তমানে এটি শ্রীলঙ্কার উপকূলবর্তী এলাকা ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে অবস্থান করছে। প্রতীকী ছবি
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ ধীরে ধীরে উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোচ্ছে। বর্তমানে এটি শ্রীলঙ্কার উপকূলবর্তী এলাকা ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে অবস্থান করছে। 

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তর এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৬টার সময় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৯৫৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১৯০০ কিলোমিটার, মোংলা থেকে ১৮৪৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৮৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিমমুখী হয়ে অগ্রসর হতে পারে।


আরও জানানো হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত ওঠানামা করছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ওই এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

বিশেষ সতর্কবার্তায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 


/ইউএমএইচ



  বিষয়:   ঘূর্ণিঝড়  ডিটওয়াহ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: