ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’, সতর্ক সংকেত জারি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বঙ্গোপসাগর ও সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দর- চট্টগ্রাম,

2025-11-28T17:33:55+00:00
2025-11-28T17:33:55+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’, সতর্ক সংকেত জারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৫:৩৩ পিএম 
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’, সতর্ক সংকেত জারি। ছবি : সংগৃহীত
বঙ্গোপসাগর ও সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দর- চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে।

একই সঙ্গে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) প্রকাশিত এক বিশেষ আবহাওয়ার বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-০৬) এই তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর জানায়, ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ বর্তমানে শ্রীলঙ্কা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। দুপুর ১২টায় ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল- চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৯৪০ কি.মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৮৮৫ কি.মি. দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৮২০ কি.মি. দক্ষিণপশ্চিমে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ১৮২০ কি.মি. দক্ষিণপশ্চিমে।


আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কি.মি., যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   ঘূর্ণিঝড়  ডিটওয়াহ  সতর্ক সংকেত  আবহাওয়া 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: