বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে বিয়ের প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের বিতর্কিত ধর্মীয় নেতা মুফতি আবদুল কাভি। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে মুফতি কাভি এই ইচ্ছা প্রকাশ করেছেন যে, যদি ঐশ্বরিয়া ও তার স্বামী অভিষেক বচ্চনের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে। তবে অভিনেত্রী তাকে বিয়ের প্রস্তাব পাঠাবেন।
পডকাস্টে মুফতি কাভি বলেন, ‘আমি জানি, অভিষেক ও ঐশ্বরিয়ার দাম্পত্য জীবনে কিছু সমস্যা চলছে। যদি তাদের বিচ্ছেদ হয়, তাহলে ঐশ্বরিয়া আমার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবে। তবে আমি কখনও চাই না তাদের বিচ্ছেদ হোক। কিন্তু যদি এমন কিছু ঘটে, তাহলে সে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে।’
এক প্রশ্নের উত্তরে মুফতি কাভি বলেন, ‘একজন অমুসলিমকে আমি কীভাবে বিয়ে করব?’ এর উত্তরে তিনি জানান, ঐশ্বরিয়াকে ইসলাম ধর্মে দীক্ষিত করে তার নাম ‘আয়েশা’ রাখা হবে। তিনি বলেন, ‘ঐশ্বরিয়া রাইয়ের মতো একজন সুন্দরী যখন নিজের নাম হিসেবে ‘আয়েশা রাই’ লিখবেন, সেটা আমার জন্য সত্যিই মজার হবে।’
আরও পড়ুন
মুফতি আবদুল কাভি এর আগেও নানা বিতর্কিত মন্তব্যের কারণে সংবাদমাধ্যমে আলোচিত হয়েছেন। তার এমন বক্তব্যের আগে, তিনি ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্তকে নিয়ে মন্তব্য করেছিলেন। কাভি দাবি করেছিলেন, তার উপদেশ অনুসরণ করে রাখি ধর্ম পরিবর্তন করে ‘ফাতিমা’ নাম রেখেছেন। এছাড়া, তিনি রাখির সাথে বিয়ের ইচ্ছা প্রকাশও করেছিলেন।
মুফতি আবদুল কাভির এই ধরনের মন্তব্য সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এবং তার মন্তব্যের পেছনে কী উদ্দেশ্য রয়েছে তা নিয়ে নানা রকম আলোচনা চলছে।
এএডি/