মারধরের শিকার অভিনেত্রী সায়ন্তি

সময়ের আলো ডেস্ক

বিনোদন

কলকাতার কসবার রাজডাঙা এলাকায় পথের কুকুরদের খাবার দিতে গিয়ে মারধরের শিকার হলেন টেলিভিশন অভিনেত্রী সায়ন্তনী মল্লিক ও তার স্বামী ইন্দ্রনীল

2025-11-30T14:50:10+00:00
2025-11-30T14:50:10+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
বিনোদন
মারধরের শিকার অভিনেত্রী সায়ন্তি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ২:৫০ পিএম 
অভিনেত্রী সায়ন্তনী মল্লিক ও তার স্বামী ইন্দ্রনীল মল্লিক। ছবি : সংগৃহীত
কলকাতার কসবার রাজডাঙা এলাকায় পথের কুকুরদের খাবার দিতে গিয়ে মারধরের শিকার হলেন টেলিভিশন অভিনেত্রী সায়ন্তনী মল্লিক ও তার স্বামী ইন্দ্রনীল মল্লিক।

শুক্রবার রাতের এই ঘটনার পর দাম্পত্য জুটি জানান, স্থানীয় কয়েকজন বাসিন্দা উত্তেজিত হয়ে তাদের ওপর হামলা চালায়।

অভিনেত্রী সায়ন্তনী বলেন, ‘আমাকে এমনভাবে ধাক্কাধাক্কি করা হয়েছে যে দ্বিতীয়বার স্ট্রোক হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। ওরা দাবি করে- পাড়ায় কুকুরকে খাবার দেওয়া যাবে না। কারণ নাকি কিছুদিন আগে এক কুকুর কাউকে কামড়ে ছিল। সেই যুক্তিতে আমাদের ওপর হাত তোলা হয়েছে- যা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।’
আরও পড়ুন

এ সময় গুরুতর আঘাত পান ইন্দ্রনীলও। পরে দম্পতি বাঙুর হাসপাতালে চিকিৎসা নেন এবং যেনতেন ভাবে ফিরে আসেন বাড়ি। ঘটনাটি ঘটার পরপরই সায়ন্তনী ও তার স্বামী কসবা থানায় লিখিত অভিযোগ জমা দিলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার না করায় তারা অসন্তোষ প্রকাশ করেছেন।

ঘটনার পুরো বিবরণ সামাজিক যোগাযোগ-মাধ্যমে লাইভ ভিডিও করে তুলে ধরেন সায়ন্তনী-ইন্দ্রনীল দম্পতি। সেই সঙ্গে কলকাতা পুলিশ কমিশনার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ট্যাগ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

টেলিভিশন দর্শকদের কাছে পরিচিত এই অভিনেত্রী ‘অনুরাগের ছোঁয়া’সহ বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। সম্প্রতি ব্রেন স্ট্রোক থেকে সুস্থ হয়ে তিনি আবারও অভিনয়ে ফিরেছেন।

এএডি/


  বিষয়:   অভিনেত্রী  সায়ন্তনী মল্লিক  স্বামী  ইন্দ্রনীল মল্লিক  বিনোদন 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: