সাবেক এমপি মান্নানের বিদেশে চিকিৎসার অনুমতি দিলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সাবেক সাংসদ আবদুল মান্নানকে চিকিৎসার জন্য বিদেশে যাতায়াতের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিটের

2025-11-30T19:45:52+00:00
2025-11-30T19:45:52+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
সাবেক এমপি মান্নানের বিদেশে চিকিৎসার অনুমতি দিলেন হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ৭:৪৫ পিএম 
সাবেক সাংসদ আবদুল মান্নান। ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সাবেক সাংসদ আবদুল মান্নানকে চিকিৎসার জন্য বিদেশে যাতায়াতের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিটের শুনানি করে তাকে দুই মাসের জন্য বিদেশে যেতে অনুমতি দিয়েছেন আদালত।

রোববার (৩০ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি শিকদার মাহমুদুর রাজী এবং বিচারপতি রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এছাড়া, সংবিধানের ৩৬ অনুচ্ছেদ অনুসারে মেজর (অব.) আবদুল মান্নানের চলাফেরার অধিকার লঙ্ঘনকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক, ইমিগ্রেশন বিভাগের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।


আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান। তাকে সহযোগিতা করেন আইনজীবী মো. জামিল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মেহেদী হাসান ও মো. রাশেদুল হাসান।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময় করা ফৌজদারি মামলার আসামি আবদুল মান্নানের পাসপোর্ট ফেরত দেওয়া হচ্ছিল না এবং তাকে বিদেশে যেতে বাধা দেওয়া হয়। পরে গত ২৬ নভেম্বর একটি রিটের পরিপ্রেক্ষিতে জারি করা উচ্চ আদালতের আদেশে পাসপোর্ট ফেরত দেওয়া হয়। রোববার আরেক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে তার বিদেশে চিকিৎসার ব্যাপারে আদালত আদেশ দিলো। দুটি রিটই করেন আবদুল মান্নানের মেয়ে তাজরিনা মান্নান।

এফআর


  বিষয়:   লক্ষ্মীপুর-৪  রামগতি ও কমলনগর আসন  সাবেক সাংসদ  এমপি আবদুল মান্নান  চিকিৎসার জন্য বিদেশে  হাইকোর্ট 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: